ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

নরসিংদীতে ভূমিকম্পের ফলে মাটি ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে

আমার বার্তা অনলাইন:
২২ নভেম্বর ২০২৫, ১৩:৫২
আপডেট  : ২২ নভেম্বর ২০২৫, ১৩:৫৬

শুক্রবার (২১ নভেম্বর) স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্প দেখেছে নরসিংদীবাসী। ফলে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মানুষের মধ্যে এখনো আতঙ্ক কটেনি।

প্রতিনিয়ত উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এই জেলার মানুষ। এখন পর্যন্ত জেলায় পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শক্তিশালী ভূমিকম্পে পুরো জেলা কেঁপে ওঠে। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপর ট্রান্সফরমারগুলোর বেশিরভাগ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সরেজমিনে নরসিংদীর পলাশ ও মাধবদী এলাকা ঘুরে দেখা যায়, জেলার বিভিন্ন উঁচু ভবনে পড়েছে ভূমিকম্পের ছাপ। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসের আঙিনার মাটি দেবে গেছে। প্রধান ফটকের সামনের একটি টিনশেডের মেঝে ফেটে হয়ে গেছে। ঘোড়াশাল ডেইরি ফার্মের ভেতরে মাটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। সেখানকার মাটি ফেটে আদালা হয়ে গেছে। সেখানে মাটিতে কমপক্ষে ৬ থেকে ৮ ইঞ্চি ফাঁক হয়ে গেছে। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রেও আগুন লেগে যায়। এতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বেশ কিছু যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হয়। একইসঙ্গে ঘোড়াশাল এলাকার ছয়টি বাড়ি ও এস এ প্লাজা নামে একটি সাততলা শপিং মলে ফাটল ধরে। পাশাপাশি ঘোড়াশাল বাজারের বিভিন্ন ভবনের ছাদ থেকে দেয়ালের ইট পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া নরসিংদী শহর মাধবদী, পলাশ ও ঘোড়াশালে একাধিক ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।

ক্ষয়ক্ষতি নিরুপণের বিষয়ে নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসেন বলেন, প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকদের ক্ষয়ক্ষতি নিরুপণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে ক্ষয়ক্ষতি নিরুপণের সকল তথ্য পেয়ে যাবো। অন্যদিকে নিহতদের দাফন কাফনের ব্যবস্থাসহ ২৫ হাজার টাকা করে পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। একইসঙ্গে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমূহের প্রধান শিক্ষকদের কাছ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক মুক্তিযোদ্ধার ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনে ঢোকার জন্য সকলের

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

ঢাকা জেলা পরিষদের প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী