ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

চলতি মাসে ঝিনাইদহ-ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬, ১৪:০২
আপডেট  : ০১ এপ্রিল ২০২৬, ১৪:৩০

চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার একটা খাল আমরা উদ্বোধনী কাজ সমাপ্ত করেছি এবং সেই খালের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এই এপ্রিল মাসে আমরা আরও দুটো খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকূপা, আরেকটি সম্ভবত ফেনীতে হবে।

দুই জেলায় প্রধানমন্ত্রী সরাসরি গিয়ে উদ্বোধন করবেন জানিয়ে তিনি বলেন, এর পাশাপাশি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও বিভিন্ন জেলায় তাদের কাজ ওনারা দেখভাল করছেন।

তিনি বলেন, এই কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করা এবং প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি কবে নাগাদ আমরা এটি উদ্বোধন করবো সেটি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। মেইন কাজটা হলো যে ১৮০ দিনের কার্যক্রম, কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে যেটি আমরা জনগণের সামনে তুলে ধরেছি সেটা যেন আমরা খুব দ্রুত সমাপ্ত করতে পারি। পাশাপাশি আমাদের যেটা টার্গেট ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি, সেটি কবে নাগাদ আমরা চলমান বা দৃশ্যমান করবো, সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে।

অনেকগুলো নদী এরইমধ্যে মরে গেছে, দখল হয়ে গেছে। সেগুলো উদ্ধারে আপনারা বিশেষ কী উদ্যোগ নিচ্ছেন-জানতে চাইলে মন্ত্রী বলেন, এর সঙ্গেই সবকিছু জড়িত। কারণ ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি যখন আমরা সমাপ্ত করতে যাবো, তাহলে বুঝতেই হবে যে এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, অনেকগুলো বাধা আছে। অনেক জায়গায় বিভিন্ন শিল্প কলকারখানার বর্জ্য-আবর্জনা এখানে স্তূপ হয়ে আছে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন। এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেজন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি, যেন সবকিছু সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি। সেই টার্গেট আমরা ফুলফিল করার জন্যই আজকে আমাদের এই মিটিং এবং এই মিটিংয়ে আমরা মোটামুটি সবাই আশাবাদী যে আমরা এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যা যা করা দরকার সমন্বিতভাবে সেটাকে সমাপ্ত করবো ইনশাআল্লাহ।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা আলোচনা তো আমরা প্রায় মিটিং করি। সেটা খুবই শর্ট মিটিং এবং এটা টেকনিক্যাল পর্যায়ে, কারিগরি এক্সপার্ট যারা আছেন তারা কীভাবে কাজ করবেন তারা তাদের কাজ করছে। এটাকে আমরা এখনও অ্যাড্রেস করার মতো পজিশন হয়নি। তবে আমরা এই কাজ অব্যাহত রেখেছি, এটা আমাদের নিয়মিত মিটিং চলছে, রুটিন ওয়ার্ক আমাদের কন্টিনিউ হচ্ছে।

ভারত-বাংলাদেশের মধ্যে হওয়া গঙ্গা চুক্তি ৩০ বছর মেয়াদি। এই মেয়াদ কিন্তু ডিসেম্বরে শেষ হবে। এই ইস্যুতে জানতে চাইলে তিনি বলেন, আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে, এই ব্যাপারে আমাদের রুটিন ওয়ার্ক চলছে।

নবীনগরে দুই কিশোরের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১ এপ্রিলে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার ৩ নং ওয়ার্ডের

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে শঙ্কিত মৌয়ালরা

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে আজ বুধবার (১ এপ্রিল) থেকে শুরু হয়েছে চলতি মৌসুমের মধু আহরণ কার্যক্রম।

ধামরাইয়ে অটোচালককে মারধরের অভিযোগ, অটো মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায়

ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে অটো মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে এক অটোচালককে মারধরের অভিযোগ উঠেছে।

৪০ কেজি ওজনের অজগর সাপ লাউয়াছড়া বনে অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশ প্রকল্প সংলগ্ন একটি বাড়ি থেকে প্রায় ৪০ কেজি ওজনের বিশাল আকৃতির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণকে সামাজিক নয়, ব্যক্তি আন্দোলনে রূপ দিতে চাই: সড়কমন্ত্রী

জবিতে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত, সংস্কার নিয়ে ক্ষোভ

নতুন জোট স্প্রিং রেভোলিউশন অ্যালায়েন্স ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

উন্নয়নের নামে ক্রীড়ায় মেগা দুর্নীতি হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

উপনির্বাচন উপলক্ষে দুই আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি

রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তি করলে কঠোর অভিযান: ডিসি তেজগাঁও

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: রাষ্ট্রদূত

সংবিধান সংশোধন কমিটিতে কারা থাকবেন ইঙ্গিত দিলেন চিফ হুইপ

কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে: প্রধানমন্ত্রী

চলতি মাসে ঝিনাইদহ-ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫৩ বছর পর আজ ঐতিহাসিক চন্দ্রাভিযানে ৪ নভোচারী

যুদ্ধের এক মাসে শাহজালাল থেকে ৯০০ ফ্লাইট বাতিল

নবীনগরে দুই কিশোরের মরদেহ উদ্ধার

আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে: ইরা‌নি রাষ্ট্রদূত

বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সেতুমন্ত্রী

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, পূর্ণ হলো গ্রুপিং-ফিক্সারও

ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে: ডিআইজি ট্রাফিক

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে শঙ্কিত মৌয়ালরা