ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

আজ জয়পুরহাট হানাদারমুক্ত দিবস

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৩

আজকের দিনে জয়পুরহাটের আকাশে এক দীপ্তিময় নতুন সূর্যের উদয় হয়েছিল। ঠিক ৫৪ বছর আগে ১৪ ডিসেম্বর সকালের সেই সূর্য বাংলার মাটিতে এনেছিল স্বাধীনতাকামী বাঙালির বহু আকাঙ্ক্ষিত চূড়ান্ত বিজয়।

১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের রক্তঝরা পথ পেরিয়ে ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় সেই পরম আরাধ্য স্বাধীনতা। এই বিজয়ের মাসে পৃথিবীর মানচিত্রে ‘বাংলাদেশ’ নামে একটি নতুন রাষ্ট্র আত্মপ্রকাশ করে। সেই থেকে ডিসেম্বর মাস হলো বাঙালি জাতির অদম্য অহংকার আর চিরন্তন গৌরবের মাস।

আজ ১৪ ডিসেম্বর। ৭১-এর এই দিনে জয়পুরহাটের আকাশে তখন ঘন কুয়াশার চাদর। কিন্তু এই কুয়াশার আড়ালে জমে থাকা ভয় আর শঙ্কা সেদিনই শেষ হওয়ার অপেক্ষায়। রাত পেরোতেই ভোরের প্রথম আলো যখন সবেমাত্র কুয়াশা ভেদ করার চেষ্টা করছে, ঠিক তখনই পাঁচবিবির ভূঁইডোবা সীমান্ত ধরে এগিয়ে এলো দেড় শতাধিক মুক্তিযোদ্ধার এক অদম্য দল। তাদের চোখে বিজয়ের স্বপ্ন, হাতে অস্ত্র আর হৃদয়ে গর্জন।

মু্ক্তিযোদ্ধারা ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করে যেন ঘোষণা করলেন আমরা এসেছি! তাদের আগমন বার্তা বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়লো শহরে। আর তাতেই কাঁপন ধরে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসর রাজাকার-আলবদরদের মনে। জীবন বাঁচাতে তারা বগুড়া আর ঘোড়াঘাটের দিক দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

মুক্তিযোদ্ধাদের দলটি দ্রুত দুই ভাগে ভাগ হয়ে এক দল গেলো পাঁচবিবির দিকে, অন্য দল এগিয়ে চললো জয়পুরহাটের দিকে। পায়ে হেঁটে এগিয়ে যাওয়া সেই দলের প্রতিটি পদক্ষেপ ছিল বিজয়ের সুর। তারা এসে পৌঁছালেন শহরের পুরনো ডাক বাংলোতে। ততক্ষণে সূর্য কুয়াশা সরিয়ে আকাশ রাঙিয়ে তুলেছে। কমান্ডার খন্দকার আসাদুজ্জামান (বাঘা বাবলু) হাতের লাঠি দিয়ে মাটি কাঁপিয়ে ডাক বাংলো চত্ত্বরে উত্তোলন করলেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা, সেই লাল-সবুজের অহংকার।

এদিন ওই চত্ত্বরটি মুক্তিযোদ্ধাদের উল্লাসে চারপাশ মুখরিত হলো। সমবেত কণ্ঠে তারা গাইলেন জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। শুধু ডাক বাংলো নয়, সিও কলোনি এবং জয়পুরহাট চিনিকলে উড়েছিল সেই স্বপ্নের পতাকা।

তবে এই বিজয় উল্লাসের ফাঁকে রয়ে গেছে গভীর ক্ষত, গণহত্যার এক করুণ ইতিহাস। পাক হানাদার বাহিনী জয়পুরহাটের সদরের পাগলা দেওয়ান এলাকায় প্রায় ১০ হাজারের বেশি মানুষকে ধরে এনে হত্যা করে গণকবর দিয়েছিল, যা এখন পাগলা দেওয়ান বধ্যভূমি নামে পরিচিত। এ ছাড়া, কড়ই কাদিপুর গ্রামে ৩৭১ জন মৃৎশিল্পীকে নির্মমভাবে হত্যা করা হয়।

পাগলা দেওয়ান আর কড়ই কাদিপুরের বধ্যভূমিতে ঘুমিয়ে আছেন সেই সব নিরীহ মানুষ, যারা হানাদারদের নির্মমতার শিকার হয়েছিলেন। তবুও সেদিন সেই ভোরেই জয়পুরহাট পেয়েছিল তার চূড়ান্ত মুক্তি। এটি কেবল একটি জেলার মুক্তি ছিল না, ছিল স্বাধীনতাকামী মানুষের বহুদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন। বিজয়ের এ দিনকে স্মরণ রাখার জন্য জয়পুরহাট জেলা শহরে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ৭১ ফুট উচ্চ শহীদ স্মৃতি বিজয় স্তম্ভ নির্মাণ করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার দীর্ঘ ছুটির কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিভিন্ন সেবা থেকে

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

খুলনার কয়রা উপজেলায় উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে একটি

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। এটি কোনোভাবেই দলীয়কৃত হবে না বলে মন্তব্য করেছেন

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অগ্নিকান্ড বিষয়ক মহরা,র‍্যালী ও আলোচনা সভা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু