ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ উল্টে দুই পানচাষি নিহত

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৫০

চট্টগ্রামের সীতাকুণ্ডে পানভর্তি পিকআপ উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন৷ শনিবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতের শেষ দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পানচাষী কমল চৌধুরী (৫৭) ও সমীর চৌধুরী (৫৪)। গুরুতর আহত হয়েছেন একই এলাকার তপন চৌধুরী (৪৫), উজ্জ্বল চৌধুরী (৫১), ভোলা চৌধুরী (৫৫) ও বাদল (৪৫)। আহতদের মধ্যে তপন চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের কয়েকজন পানচাষি তাদের ক্ষেতের পান মিরসরাই মিঠাছড়া বাজারে নিয়ে যাচ্ছিলেন। শনিবার রাতে পানভর্তি পিকআপটি সীতাকুণ্ড মাইলের মাথা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে কমল ও সমীর মারা যান।

হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা পল্লি চিকিৎসক রূপক নন্দী জানান, তাদের এলাকার পানচাষি রাতে মিনি পিকআপে করে মিঠাছড়া বাজারে পান নিয়ে যান। পিকআপটি উল্টে গেলে এলাকার দুজন মারা যান। অন্যদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন বলেন, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। তারা দুইজনেই পান ব্যবসায়ী। তবে চালক কৌশলে গাড়ি রেখে পালিয়ে যায়।

আমার বার্তা/এল/এমই

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার দীর্ঘ ছুটির কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিভিন্ন সেবা থেকে

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

খুলনার কয়রা উপজেলায় উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে একটি

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই। এটি কোনোভাবেই দলীয়কৃত হবে না বলে মন্তব্য করেছেন

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অগ্নিকান্ড বিষয়ক মহরা,র‍্যালী ও আলোচনা সভা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু