ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সাফিউর

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১২:১২

কুড়িগ্রাম-২ (সদর-রাজারহাট ও ফুলবাড়ী) ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং: ১৫৩/২০২৬ এর আদেশ অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণ দেবনাথের সভাপতিত্ব করেন।

এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে না পারায় তা গ্রহণ করা হয়নি। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন এই প্রার্থী। বৃহস্পতিবার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্ট।

বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমান বলেন, কুড়িগ্রাম-২ ও ৩ আসনের মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। মাঠে নেমে জনগণের সহায়তা এবং শুভকামনা প্রত্যাশা করছি।

জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, হাইকোর্টে আদেশ পাওয়ার পর তার মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা কর হয়েছে।

প্রসঙ্গত, অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমানে প্রার্থিতা বৈধ ঘোষণা করায় এ নিয়ে কুড়িগ্রামের ৪টি আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৮জন।

আমার বার্তা/এল/এমই

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

ঢাকার ধামরাই পৌরসভার কিষাণ নগর এলাকায় গ্যাস লাইনের চুলা থেকে সৃষ্ট বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ

পাবনায় র‍্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম

পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক নারীকে গ্রেফতার করেছে

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সদর উপজেলায় আড়াই বছর আগে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে লিয়ান হুয়ান হু নামক আরও একটি ট্যাংকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

পাবনায় র‍্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম

৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী

অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউট

স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক

একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান: চিফ হুইপ

প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই: তাহের

ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া

সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা

সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

দুদকের মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই

ফ্লাইট জটিলতা নিয়ে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো আইসিসি

পদধারী নেতাদের বিশ্বাসঘাতকতায় হেরেছেন বিএনপি নেত্রী মুন্নী