ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ধামরাইয়ে রাইস মিল ডাকাতি: ৪ জন গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২২

ঢাকার ধামরাই উপজেলার আইঙ্গন এলাকায় একটি অটো রাইস মিলে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় চারজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ বিপুল পরিমাণ লুণ্ঠিত চাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি গভীর রাতে ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আইঙ্গন মোড়ে অবস্থিত ‘মেসার্স বিসমিল্লাহ অটো রাইস মিল’-এ সংঘবদ্ধ একটি ডাকাত দল হানা দেয়। ১০ থেকে ১২ জনের ওই দলটি মুখোশ পরে মিলের ভেতরে প্রবেশ করে। তারা সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।

ডাকাতরা মিলের ভেতর থেকে প্রায় সাড়ে আট লাখ টাকার চাল, একাধিক মোবাইল ফোন এবং নগদ অর্থ লুট করে একটি ট্রাকে করে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে ঢাকা জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. নজমুল হুদা খানের তত্ত্বাবধানে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। প্রথম পর্যায়ে ডাকাতির কাজে ব্যবহৃত ছয় চাকার একটি ট্রাক উদ্ধার করা হয়।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে চারজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে লুণ্ঠিত মোট ৪৬২ বস্তা চাল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়বেন তরুণ বিএনপি নেতা ফিরোজ আলম মোল্লা

আসন্ন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তরুণ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মাছ

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরগুনার বেতাগীতে নিজ বসতঘর থেকে সাদিয়া আক্তার (১৭) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

রংপুরের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেনকে সরকারি চাকরি থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়বেন তরুণ বিএনপি নেতা ফিরোজ আলম মোল্লা

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ জন

দেশের খাতায় আজও অঙ্ক মেলে না

সিরিয়ায় আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে

ব্লু ইকোনমি ও সার্কুলার ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করবে সরকার

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস