ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সিরিয়ায় আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে

আমার বার্তা অনলাইন:
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১

সিরিয়ার উত্তরাঞ্চলীয় ঐতিহাসিক শহর আলেপ্পোর একটি সেনাঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের পর একের পর এক বিকট শব্দে কেঁপে উঠেছে পুরো এলাকা। সোমবার(২১ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

সিরিয়ার প্রভাবশালী বার্তা সংস্থা সানা জানিয়েছে, আলেপ্পোর আল-এইস শহরের কাছে অবস্থিত সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হঠাৎ করে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। তবে কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জরুরি পরিষেবা সংস্থা আল-ইখবারিয়াকে আলেপ্পোর সিভিল ডিফেন্স অপারেশনের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী জানান, দীর্ঘ সময় ধরে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকায় উদ্ধারকারী দলগুলো এখনো দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। নিরাপত্তার স্বার্থে সাধারণ জনগণকে ওই এলাকা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বিকট শব্দে তাদের ঘুম ভাঙে এবং বাসাবাড়ির ছাদ থেকে দূরে আগুনের বিশাল লেলিহান শিখা দেখতে পান। উদ্ভূত পরিস্থিতিতে আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি সব হাসপাতাল ও অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড ইতিমধ্যে বিস্ফোরণস্থলে যাওয়ার সব রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়া ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাওয়ার চেষ্টা করলেও সম্প্রতি দেশের বিভিন্ন সামরিক স্থাপনায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর আগে গত শুক্রবারই পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশের একটি সেনাঘাঁটিতে বিস্ফোরণে ১১ জন নিহত হন। এ ছাড়া চলতি মাসের শুরুতে ইদলিব প্রদেশের একটি অস্ত্রগুদামে ঘটে যাওয়া প্রাণঘাতী বিস্ফোরণে ১৪ জন প্রাণ হারান।

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার প্রথম নির্বাচনে পুতিনেরই জয়জয়কার!

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রাখল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনপুষ্ট দল ইউনাইটেড রাশিয়া পার্টি।

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মারিবের রাজধানী মারিব সিটির কাছে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর সঙ্গে ভয়াবহ সংঘাত

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

রাশিয়ার মস্কো অঞ্চলে বিশাল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

পারমাণবিক পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ায় ১৩৯৯ ভূমিকম্প

উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের আশপাশে দেশটির পারমাণবিক পরীক্ষার পর ভূমিকম্পের সংখ্যা বেড়েছে। ২০১৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ জন

দেশের খাতায় আজও অঙ্ক মেলে না

সিরিয়ায় আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে

ব্লু ইকোনমি ও সার্কুলার ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করবে সরকার

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

অপ্রতিম হত্যা: চার আসামির মধ্যে দুই কিশোরকে পাঠানো হচ্ছে সংশোধনাগারে

ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দাবদাহে পোশাক শ্রমিকদের সুরক্ষায় শীতলীকরণ ব্যবস্থা, লাভজনক হবে ৪ বছরেই: গবেষণা

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদগুলোকে বরাদ্দ ১১৯ কোটি টাকা

‘নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা’, এমপিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

যুবা দলের দৈনিক ভাতা দ্বিগুণ বাড়িয়ে ২০ হাজার টাকা

প্রিন্ট করা দুটি ছবি দেখিয়ে মরিনিও, ‘আমরা সংবাদ সম্মেলন বাদ দিতে পারি’

কম্বোডিয়ায় অনলাইন স্ক্যাম কার্যক্রমে অভিযান, ৯ বাংলাদেশি আটক

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার প্রথম নির্বাচনে পুতিনেরই জয়জয়কার!

কুমিল্লায় যুবকের হামলায় মা ও ৮ মাসের ভাতিজি খুন, আহত ভাবি; ঘাতক আটক

ফ্রি কিক থেকে মেসির গোল, এগিয়ে গিয়েও হতাশ করল মায়ামি