ই-পেপার মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

রাজবাড়ীতে ৩৫৪টি ভোটকেন্দ্র, দায়িত্ব পালনে ৪ হাজার আনসার সদস্য

আমার বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ৪ হাজার ৬০২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সুলতানা আক্তার।

জানা গেছে, রাজবাড়ী জেলার ২টি আসনের মোট ৩৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। এই ভোটকেন্দ্রগুলোতে ৪ হাজার ৬০২ জন আনসার সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে সদস্য থাকবে। এই ১৩ জন সদস্যদের মধ্যে ৩ জন অস্ত্র নিয়ে ডিউটি করবে এবং বাকিরা লাঠি নিয়ে দায়িত্ব পালন করবে। এছাড়া একজন সেকশন কমান্ডার, একজন সহকারী সেকশন কমান্ডার হিসেবে মোতায়ন থাকবে। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য ১ জন অস্ত্রধারী আনসার সদস্য থাকবে। তিনি প্রিজাইডিং অফিসারের সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সুলতানা আক্তার বলেন, রাজবাড়ীর দুইটি আসনে মোট ৪ হাজার ৬০২ জন আনসার সদস্য কাজ করবে। এছাড়া অতিরিক্ত হিসেবে আরও ৫ শতাংশ সদস্য থাকবে। এর বাইরে গ্রাম পুলিশ কাজ করবে।

এর আগে গতকাল ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন কিভাবে নিশ্চিত করা যায় সে লক্ষ্যে লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়।

নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়ন (৩৬ বিএন) পরিচালক রোকসান বেগম। এ সময় রাজবাড়ীর জেলা কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মো. জুয়েল রানা, জেলার ৫টি উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আমার বার্তা /জেএইচ

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

কুমিল্লার দাউদকান্দিতে একটি চালবোঝাই ট্রাক উল্টে নিচে চাপা পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমকে অন্যত্র বদলি হওয়ায় বিদায়ী সংবর্ধনা

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

দালালদের মাধ্যমে অবৈধভাবে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোহিঙ্গাসহ ৯

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

লক্ষ্মীপুর পৌর শহরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা