ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

সংসদ নির্বাচন ও গণভোট: গুড়ায় তিন ঘণ্টায় কাস্ট হয়েছে ৩৫ শতাংশ ভোট

আমার বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৬

বগুড়ার সাতটি আসনে ভোটগ্রহণ শুরুর প্রথম তিন ঘণ্টায় জেলার মোট ভোটারের আনুমানিক ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় তার সঙ্গে কথা হলে তিনি এ তথ্য জানান।

এর আগে, সারা দেশের ন্যায় বগুড়ার সাতটি সংসদীয় আসনের ৯৮৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন।

বগুড়ায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জেলায় মোট ভোটকেন্দ্র ৯৮৩টি, যার মধ্যে ৫০০টি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

বগুড়ার সাতটি আসনে নয়টি রাজনৈতিক দলের মোট ৩৪ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

জেলায় দায়িত্ব পালন করছেন ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর প্রায় ১ হাজার ৩০০ সদস্য, বিজিবির ২৪ প্লাটুন, র‌্যাবের ১২৮ সদস্য, পুলিশের প্রায় ২ হাজার ২৬৬ সদস্য এবং আনসারের ১২ হাজার ৭৭৯ জন সদস্য মোতায়েন রয়েছে। প্রতি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা সদস্য নিয়োজিত আছেন।

এছাড়া জেলার ৯৮৩টি কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে এবং ৫০০টি বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমার বার্তা /জেএইচ

ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে চট্টগ্রামে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫) নামে এক

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জে-৩ আসনে সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের অদূরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

জোর করে সিল মারার পাঁয়তারা করেছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম (৫০) নামে এক পোলিং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেন-জি নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর বিশ্বে প্রথম নির্বাচন: রয়টার্স

সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি: ইভার্স ইজাবস

ভোট এখন পর্যন্ত সুষ্ঠু, তবে ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না: আব্বাস

ভোটকেন্দ্রে আগে কুকুর দেখা যেত, এখন মানুষ আর মানুষ: সিইসি

একটি দলের কর্মীরা ভোটার-এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে: জুবায়ের

সারাদেশে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

তিন ঘণ্টা কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল না, এই সময়ে কী হয়েছে জানতে চাই

গণতন্ত্র যে ফিরে আসছে, সেটা অনুভব করতে পারছি: আমীর খসরু

ভোটার একটু কম হলেও খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: আসিফ

সংসদ নির্বাচন ও গণভোট: গুড়ায় তিন ঘণ্টায় কাস্ট হয়েছে ৩৫ শতাংশ ভোট

১৭ বছর পর ভোট দিলেন বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ

ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে চট্টগ্রামে এক ব্যক্তির মৃত্যু

ভোটারদের নাগরিকত্বের প্রদর্শন বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ

বডি ক্যামেরায় ভোটে নজর রাখছে ইসি

কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর ইলেকশন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৬ মাস ধরেই গুজব চলছে, নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার