ই-পেপার বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

এক দিনে হাসপাতালে ২৪ শিশু ভর্তি, ময়মনসিংহে বাড়ছে হামের প্রকোপ

আমার বার্তা অনলাইন
০৬ এপ্রিল ২০২৬, ১৩:০৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৭২ শিশু।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এসব শিশু ভর্তি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৪৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭০ শিশু এবং মৃত্যু হয়েছে ৬ শিশুর।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ১৫ শিশু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুইজন করে হামের লক্ষণ নিয়ে শিশু বিভাগে রোগী ভর্তি হতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

বর্তমানে রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আজ সকাল পর্যন্ত পরীক্ষায় ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ২৪ শিশু ভর্তি হয়েছে। তবে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা , রক্ষায় এলাকাবাসীর আকুতি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ১নং ওয়ার্ডের সাদেক মিয়া বিরুদ্ধে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে জমি

সরাইলে জমির মালিককে না জানিয়ে জমি থেকে মাটি কাটার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ম নীতির তোয়াক্কা না করে ইট ভাটার জন্য অবাধে ফসলি জমির মাটি কাটা

আশুলিয়ায় ২ যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই

ঢাকার সাভারের আশুলিয়ায় প্রকাশ্য দিবালোকে ৫ রাউন্ড গুলির শব্দ। এ ঘটনায় দুইজন হতাহত এবং নেপথ্যে

রামেকে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে তিন শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন শিশুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বাংলাদেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের অর্থনৈতিক প্রভাব প্রশমন’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জ্বালানি সংকটে শিক্ষা চালু রাখতে সবার মত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে

সংরক্ষিত আসনে রাজপথের ত্যাগীরাই অগ্রাধিকার পাবেন: চিফ হুইপ

আবারও রণক্ষেত্র ভারতের মণিপুর, শিশুসহ নিহত ৪ জন

পাকিস্তানে ভ্যান্স ও বাঘেরের নেতৃত্বে হবে যুদ্ধবিরতি আলোচনা

পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে নিষ্পত্তি হবে: অ্যাটর্নি জেনারেল

অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশের প্রশংসা ইতা‌লির রাষ্ট্রদূতের

জ্বালানি সংকটে শিক্ষা সচল রাখতে সম্মিলিত উদ্যোগ নেওয়া হচ্ছে

সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা , রক্ষায় এলাকাবাসীর আকুতি

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার কে এই আরিফ খান?

শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন

চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব: ইসরাফিল খসরু

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা রাখল

সরাইলে জমির মালিককে না জানিয়ে জমি থেকে মাটি কাটার অভিযোগ

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, ইবিতে তদন্তে কমিটি

আশুলিয়ায় ২ যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই

রোহিঙ্গা সংকট- ইরান যুদ্ধ ও মানবিক সহায়তায় প্রভাব

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ

জ্বালানি রূপান্তরে বাস্তবমুখী জ্ঞান অর্জনের আহ্বান তথ্যমন্ত্রীর