ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা , রক্ষায় এলাকাবাসীর আকুতি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
০৮ এপ্রিল ২০২৬, ১৫:০৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ১নং ওয়ার্ডের সাদেক মিয়া বিরুদ্ধে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে জমি ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ ড্রেজারের বালুর কারণে জমির কাঁচা ধান নষ্ট হচ্ছে এবং ৮০০ (আটশত) মানুষের দৈনন্দিন ব্যবহৃত পানি নিষ্কাষণের ড্রেন ও কালবার্ড বন্ধ হয়ে যাচ্ছে।

বালু উত্তোলন বন্ধ করতে গত ৭ এপ্রিল এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার এর কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় মুড়াহাটি বাসিন্দা মোশারফ।

লিখিত অভিযোগ ও সরেজমিন জানা যায়, উপজেলার ১০ নং শাহবাজপুর গ্রামের ১নং ওয়ার্ডের সাদেক মিয়া, আইরল মৌজার শেষ সীমানা হতে ফসলি জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ শাহবাজপুর মৌজার আতকা বাজার ব্রিজ সংলগ্ন স্থানে ১৮৮৯ দাগে বালু ভরাট করছে। এতে কয়েক হাজার একর জমির কাচাঁ ধান নষ্ট হচ্ছে এবং অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে জোরপূর্বক ড্রেনের পাশে বালু ভরাট করার ফলে ৮০০ (আটশত) মানুষের দৈনন্দিন ব্যবহৃত পানি নিষ্কাষণের ড্রেন ও কালবার্ড বন্ধ হয়ে যাচ্ছে।

অভিযোগকারী মোশারফ বলেন, অবৈধ ড্রেজার তারা দীর্ঘদিন ধরে করে আসছে, মুড়াহাটি এলাকায় ৮০০/৯০০ জনগণ আছে, তাদের ব্যবহৃত পানি নিষ্কাষণ এই ড্রেনের মধ্যে দিয়ে যাচ্ছে, এখন সাদেক মিয়া জোরপূর্বক এই ড্রেন ও কালবার্ড বালু ভরাট দিয়ে বন্ধ করে দিচ্ছে।

অভিযুক্ত সাদেক মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয় উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহসিন বলেন, আমি খবর পেয়ে তাদেরকে বাধা দিয়ে এসেছি।

সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, বালু উত্তোলন বিষয়ে আমার জানা নেয়, তবে খবর নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না: প্রধানমন্ত্রী

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজকে সরকারীকরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাধীন বিশ্বরোড মোড়ের পশ্চিম পাশ থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ ১১ জন আটক

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে সমুদ্র এলাকা থেকে মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ

জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বিশ্বজুড়েই জ্বালানি তেলের মূল্য বেড়েছে উল্লেখ করে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজ আয়ের প্রলোভনে কোটি টাকার প্রতারণা, সিআইডির জালে মূল সদস্য

এনসিপি-জাগপার দুই নেত্রীসহ নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : তারেক রহমান

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাইরে তেলের সংকট সংসদে নেই: জ্বালানি নিয়ে ক্ষোভ বিরোধীদলীয় নেতার

খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না: প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

জাতীয় সংসদের কেনাকাটায় অস্বাভাবিক খরচ: তদন্তে হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেন সরানো না হয়: প্রত্যাশা হাইকোর্টের

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানালেন চীনা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ

শাহজালাল বিমানবন্দরে চালু হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইবিতে ছাত্রদল কর্মীর হাতে ব্যানার ছেঁড়ার সূচনা, খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের আলোচনা

বাংলাদেশ-ইইউ অংশীদারি ও সহযোগিতা প্রাথমিক চুক্তি স্বাক্ষর

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ ১১ জন আটক

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী, আলোচনায় সুবর্ণা ঠাকুর

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

বিচার বিভাগের স্বাধীনতার দার উন্মোচন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী