ই-পেপার বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

মৌলভীবাজারে হামে চিকিৎসা নিয়েছে শতাধিক রোগী, আইসোলেশনে ১৩

আমার বার্তা অনলাইন
০৬ এপ্রিল ২০২৬, ১৩:৪১

মৌলভীবাজারে সময় যত যাচ্ছে হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যাও তত বৃদ্ধি পেয়েছে। জেলা সদর হাসপাতালে ১৩ জন আইসোলেশনে আছেন। এছাড়া গত কয়েকদিনে ৩০ জন চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। একদিকে টিকা নেই, অন্যদিকে হাম পজেটিভ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চারিদিকে অস্বস্তি বেড়েই চলেছে।

সোমবার (৬ এপ্রিল) মৌলভীবাজার সিভিল সার্জন সূত্রে জানা যায়, জেলা সদর হাসপাতালে ২০ বেডের আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বেডের আইসোলেশন সেন্টার চালু করা হচ্ছে। সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে ১০০ জন আসেন। তাদেরকে পরীক্ষা করার পর ১০ জনের পজেটিভ পাওয়া যায়। এছাড়া মৌলভীবাজার সদর হাসপাতালে ১৩ জন আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান জানান, হাসপাতাল থেকে ৩০ জন ভর্তি রোগী চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন। এখন ১৩ জন রোগী আইসোলেশন সেন্টারে ভর্তি আছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে সন্দেহভাজন ১০০ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। সদর হাসপাতালে ২০ বেডের আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। প্রয়োজনে এর সংখ্যা বৃদ্ধি করা হবে। সদর হাসপাতালে ১৩ জন রোগী আইসোলেশনে আছে। অনেকের নমুনা পরীক্ষা করা হয়েছে। ঢাকা থেকে রিপোর্ট আসতে একটু বিলম্ব হয়। প্রতিদিন হামের লক্ষ্মণ নিয়ে অনেকেই আসছেন। এছাড়া যেসব বাচ্চাদের হামের লক্ষণ পাওয়া যায় তাদেরকে আলাদা করে আইসোলেশন করা হয়।

সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা , রক্ষায় এলাকাবাসীর আকুতি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ১নং ওয়ার্ডের সাদেক মিয়া বিরুদ্ধে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে জমি

সরাইলে জমির মালিককে না জানিয়ে জমি থেকে মাটি কাটার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ম নীতির তোয়াক্কা না করে ইট ভাটার জন্য অবাধে ফসলি জমির মাটি কাটা

আশুলিয়ায় ২ যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই

ঢাকার সাভারের আশুলিয়ায় প্রকাশ্য দিবালোকে ৫ রাউন্ড গুলির শব্দ। এ ঘটনায় দুইজন হতাহত এবং নেপথ্যে

রামেকে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে তিন শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন শিশুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বাংলাদেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের অর্থনৈতিক প্রভাব প্রশমন’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জ্বালানি সংকটে শিক্ষা চালু রাখতে সবার মত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে

সংরক্ষিত আসনে রাজপথের ত্যাগীরাই অগ্রাধিকার পাবেন: চিফ হুইপ

আবারও রণক্ষেত্র ভারতের মণিপুর, শিশুসহ নিহত ৪ জন

পাকিস্তানে ভ্যান্স ও বাঘেরের নেতৃত্বে হবে যুদ্ধবিরতি আলোচনা

পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে নিষ্পত্তি হবে: অ্যাটর্নি জেনারেল

অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশের প্রশংসা ইতা‌লির রাষ্ট্রদূতের

জ্বালানি সংকটে শিক্ষা সচল রাখতে সম্মিলিত উদ্যোগ নেওয়া হচ্ছে

সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা , রক্ষায় এলাকাবাসীর আকুতি

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার কে এই আরিফ খান?

শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন

চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব: ইসরাফিল খসরু

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা রাখল

সরাইলে জমির মালিককে না জানিয়ে জমি থেকে মাটি কাটার অভিযোগ

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, ইবিতে তদন্তে কমিটি

আশুলিয়ায় ২ যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই

রোহিঙ্গা সংকট- ইরান যুদ্ধ ও মানবিক সহায়তায় প্রভাব

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ

জ্বালানি রূপান্তরে বাস্তবমুখী জ্ঞান অর্জনের আহ্বান তথ্যমন্ত্রীর