ই-পেপার রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

আমার বার্তা অনলাইন:
০৭ জুন ২০২৬, ১২:০৭

চট্টগ্রামের মিরসরাইয়ে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ট্রেনের গার্ড ও রেলকর্মীদের তৎপরতায় জরুরি ব্রেক প্রয়োগ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ৮টা ৫৫ মিনিটে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ মধ্যম সোনাপাহাড় এলাকার রেলওয়ের ৬৬/৩ কিলোমিটার পয়েন্টের একটি অরক্ষিত লেভেল ক্রসিং গেইটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেটগামী ৭১৯ আপ পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে একটি বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটির ইনচার্জ গার্ড শহিদুল ইসলাম রাসু এবং কন্ট্রাক্টর গার্ড মিজানুর রহমান চৌধুরী ট্রেনে থাকা অন্যান্য রেলকর্মীদের সহযোগিতায় দ্রুত ইমারজেন্সি ব্রেক প্রয়োগ করেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর কিছু সময় ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটির বিস্তারিত তদন্ত করছে।

আমার বার্তা /জেএইচ

চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা বিতর্কিত নোটিশ প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে এবার অনির্দিষ্টকালের

মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

সাভারে আল-মুসলিম গ্রুপের তিনটি পোশাক কারখানায় ১৮৬৪ জন পোশাক শ্রমিককে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। এ

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহেল-স্বপ্নাকে যথাযথ শাস্তি না দিলে আদালত ব্যর্থ হবে: বিচারক

ছিনতাই, চুরি, ডাকাতি ও অপহরণের ঘটনা উদ্বেগজনক: টিআইবি

ওয়ারীতে ডিবি পরিচয়ে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই, ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

কেবল গণমাধ্যমের উপস্থিতিতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশকে ২৬৮০ জনের তালিকা পাঠাল ভারত

চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রামিসা হত্যার রায় ৩ মাসের মধ্যে কার্যকরের আশা আইনমন্ত্রীর

দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই: রামিসার বাবা

গণতান্ত্রিক বাংলাদেশে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে ৪৪২ দুর্ঘটনায় নিহত ৪৩৮ জন

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : ট্রাইব্যুনালে দীপু মনি-রুপা-বাবুসহ ৯ আসামি

তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে শুরু হলো নতুন কুঁড়ি স্পোর্টস

ওপেনএআইতে মালিকানা নিতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

টানা ৯ ম্যাচ জিতে বিশ্বকাপে মাঠে নামছে জার্মানি