ই-পেপার মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা: সড়ক পরিবহনমন্ত্রী

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
২৩ জুন ২০২৬, ১৪:৩৭
আজ বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতু এলাকায় সড়ক পরিবহন মন্ত্রী।

সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের তৎপরতা যদি চোখে পড়ে, তা জাতির ব্যর্থতারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, একটি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দৃশ্যমান থাকা কোনোভাবেই কাম্য নয়।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘একসময় একটি রাজনৈতিক দল ছিল, যা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ পরিত্যক্ত ও জনগণ কর্তৃক বর্জিত হয়েছে। সর্বশেষ এটি নিষিদ্ধ হয়েছে, আর নিষিদ্ধ মানে তো নিষিদ্ধই।’ তিনি আরও বলেন, ‘জাতি চেয়েছে বলেই দলটি নিষিদ্ধ হয়েছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং দেশ থেকে তারা চলে যেতে বাধ্য হয়েছে। জনগণই রাজনৈতিক বৈধতার উৎস।’

সরকারি সম্পদের ব্যবহার ও পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা জায়গাগুলো চিহ্নিত করে সেগুলোতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকারের যত জায়গা আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে সে সমস্ত জায়গা চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে কিছু জায়গা, যেগুলো এক একরের বেশি—সেগুলো একরকমের চিহ্নিত করা হচ্ছে। এক একরের নিচে আছে সেগুলোকে একরকম চিহ্নিত করা হচ্ছে। তিন একরের ওপরে যেগুলো আছে, সেগুলোকে আবার আরেক রকম করে চিহ্নিত করা হয়েছে। তিন একরের বেশি যেখানে জায়গা আছে, সেখানে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। তিন একরের অধিক জায়গা চিহ্নিত করে সেখানে সোলার স্থাপন করা হবে। সেখানে স্থানীয়ভাবে বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হবে। অর্থাৎ সোলার প্যানেল স্থাপন করে সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো আব্দুল্লাহ, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা এবং বিএনপির নেতা-কর্মীরা।

আমার বার্তা/এমই

রাঙামাটিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, প্রস্তুত ৪৪ আশ্রয়কেন্দ্র

রাঙামাটিতে বর্ষা মৌসুমে সম্ভাব্য পাহাড়ধস, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হয় মুক্তিপণ

ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের লারনাকা শহরে কাজে যোগ দিতে বের হওয়ার ১০ দিন পর শাহরিয়ার আহমেদ

সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ

কৃষি খাতে সারের চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার

দেশের কৃষি খাতে সারের চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানো এবং বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত সার কারখানা দ্রুত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সফরের মধ্যেই চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠকে ভারত

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত

রাঙামাটিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, প্রস্তুত ৪৪ আশ্রয়কেন্দ্র

মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা আশাবাদী হওয়ার মতো

প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলা

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা: সড়ক পরিবহনমন্ত্রী

১২ বিলিয়ন ডলার অবমুক্ত ও তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান

লুটপাটকারী-মাফিয়াদের নৈতিক সাহস থাকে না: আ.লীগকে নিয়ে ডা. জাহেদ

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ: নিহত ১৩ জনের সবাই ভারতীয় ও পাকিস্তানি

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হয় মুক্তিপণ

চীন থেকে চব্বিশটি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

তারেক রহমান ও পেট্রোনাস সিইও’র বৈঠক: জ্বালানি খাতে নতুন সম্ভাবনা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’

আবারও হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর নকআউটে নরওয়ে

ওমেগা ব্লকের কবলে ইউরোপ: ফ্রান্সে তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যু