ই-পেপার শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে লবণ কারখানায় বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও দুই শ্রমিকের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
২০ জুলাই ২০২৬, ১৫:২২

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুই শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ভয়াবহ ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

রোববার (১৯ জুলাই) বিকেল ৩টা এবং রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সবশেষ নিহত দুইজন হলেন- বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর গ্রামের নুর নবী হৃদয় (২৫) এবং রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মধুরামপাড়ার বাসিন্দা উজ্জ্বল দাশ (৫৩)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, বিস্ফোরণে উজ্জ্বল দাশের শরীরের ৫০ শতাংশ এবং নুর নবী হৃদয়ের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘ চেষ্টার পরও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে, গত ১৬ জুলাই সন্ধ্যায় একই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিদারুল আলম (৩২) ও মোহাম্মদ আলম (৪৫)।

নিহতদের ব্যক্তিগত ও পারিবারিক সূত্রে জানা গেছে, উজ্জ্বল দাশ মুক্তিযুদ্ধের সময় পোমরায় হানাদার বাহিনীর হাতে শহীদ হওয়া ১৪ জনের একজন বিরাজ দাশের ছেলে। তিনি ঘটনার কয়েকদিন আগে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে ওই কারখানায় যোগ দিয়েছিলেন। অন্যদিকে, তরুণ শ্রমিক নুর নবী হৃদয়ের এক বছর বয়সী একটি সন্তান রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ শ্রমিক দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।

আমার বার্তা/এমই

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

বৃষ্টিভেজা গভীর রাত। চারদিকে বিদ্যুৎহীন অন্ধকার। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত ৩টা। গাজীপুরের কালীগঞ্জে একটি

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে বিষক্রিয়ায় নয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় জাহাজের ভেতরে মাত্রাতিরিক্ত

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত

ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে হেরিটেজ রান, পরিচ্ছন্ন নগরের আহ্বান

অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

১ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু