ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

কক্সবাজার রুটে ট্রেন বন্ধ থাকায় বড় অংকের ক্ষতির মুখে রেলওয়ে

আমার বার্তা অনলাইন:
২০ জুলাই ২০২৬, ১১:১৩
কক্সবাজার রুটে ট্রেন বন্ধ থাকায় টিকিট ফেরতেই রেলওয়ের প্রায় ১ কোটি টাকার ক্ষতি

চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক বন্যায় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় টানা পাঁচ দিন ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, শুধু টিকিটের মূল্য বাবদই যাত্রীদের প্রায় ৮৮ লাখ টাকা ফেরত দিতে হয়েছে। একই সঙ্গে ১১ হাজারের বেশি টিকিট বাতিল করে মূল্য ফেরত দেওয়া হয়েছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় পরবর্তী কয়েক দিনের অগ্রিম টিকিট বিক্রিও ব্যাহত হয়েছে।

সূত্র বলছে, ভারী বর্ষণে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটের অগ্রিম বিক্রি হওয়া ১১ হাজার ৩৩৭টি টিকিট ফেরত নিতে হয়েছে রেল কর্তৃপক্ষকে। এসব টিকিটের বিপরীতে যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকা।

টিকিট ফেরতের এই তাৎক্ষণিক ক্ষতির পাশাপাশি ট্রেন চলাচল বন্ধ থাকায় ওই সময়ে নতুন করে অগ্রিম টিকিট বিক্রি করা সম্ভব হয়নি। ফলে পরবর্তী দিনগুলোতেও এই রুটে প্রত্যাশিত সংখ্যক যাত্রী পাওয়া যায়নি। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের অনেক যাত্রী কক্সবাজার ভ্রমণ বাতিল করায় পরোক্ষভাবে রেলওয়ের অন্যান্য দূরপাল্লার রুটেও যাত্রীসংখ্যা কমেছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, সাধারণত রেললাইনের ওপর চার ইঞ্চি পর্যন্ত পানি থাকলে ট্রেন চলাচল সম্ভব। কিন্তু এবার রেললাইন অন্তত দুই ফুট পানির নিচে তলিয়ে গিয়েছিল।

তিনি বলেন, টানা তিন দিন রেললাইন পানির নিচে থাকায় পানি নেমে যাওয়ার পরও নিরাপত্তার স্বার্থে লাইন পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে কিছুটা সময় লেগেছে। পরে ১২ জুলাই 'অ্যাডভান্সড পাইলটিং' বা সীমিত গতিতে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই পাঁচ দিনের মধ্যে ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন থাকায় প্রকৃত পরিচালনাগত ক্ষতি কিছুটা কম হয়েছে। তবে ভবিষ্যতে এই জনপ্রিয় রুটে বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি কমাতে ঝুঁকিপূর্ণ অংশে টেকসই অবকাঠামো নির্মাণ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল)-এর মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, অতিবৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রায় ৫০০ মিটার রেললাইন দুই ফুট পানিতে তলিয়ে গেলেও অবকাঠামোর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এ সময়ে ঢাকা–কক্সবাজার রুটের দুই জোড়া ট্রেন কেবল ঢাকা–চট্টগ্রাম পর্যন্ত চলাচল করেছে।

আমার বার্তা/এমই

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৩ আগস্ট) কসোভোর

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ঢাকায় সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি)

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (ইএফটিএ)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র জমায় নতুন নির্দেশনা মাদরাসা বোর্ডের

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের