ই-পেপার বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে চট্টগ্রামে কর্মশালা

আমার বার্তা অনলাইন:
১৮ আগস্ট ২০২৬, ২৩:১২
আপডেট  : ১৮ আগস্ট ২০২৬, ২৩:১৬

সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দুর্ঘটনা তদন্তে পুলিশের দক্ষতা বাড়াতে চট্টগ্রামে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার (১৭ ও ১৮ আগস্ট) নগরের হোটেল রেডিসন ব্লুতে ‘রোড ক্র্যাশ ইনভেস্টিগেশন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। ব্লুমবার্গ ফিলানথ্রপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির অংশ হিসেবে জিআরএসপি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি সড়ক দুর্ঘটনার অন্তর্নিহিত কারণ শনাক্ত এবং তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুঙ্খানুপুঙ্খ ও তথ্য-প্রমাণভিত্তিক দুর্ঘটনা তদন্তের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ শনাক্ত করা গেলে ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব। এ ক্ষেত্রে তথ্য-প্রমাণভিত্তিক ও নিরপেক্ষ তদন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

কর্মশালায় সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী খানসহ সহকারী পুলিশ কমিশনার, পুলিশ পরিদর্শক, সার্জেন্ট ও উপপরিদর্শকরা অংশ নেন। এ ছাড়া, চট্টগ্রাম সিটি করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারাও এতে অংশগ্রহণ করেন।

কর্মশালায় সড়ক দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শন, দুর্ঘটনার কারণ শনাক্তকরণ, তথ্য-প্রমাণ সংগ্রহ, দুর্ঘটনার ধরন বিশ্লেষণ এবং তদন্তের মাধ্যমে ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধের বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

দুই দিনব্যাপী কর্মশালায় মোট ৭৪ জন অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।

আমার বার্তা/এমই

মায়ানমারে পাচারের সময় সিমেন্ট-সারসহ বোট জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা

চোরাচালানবিরোধী অভিযানে কক্সবাজারের কুতুবদিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি

চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী

ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাব্যবস্থায় ধস

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে: নৌপরিবহনমন্ত্রী

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৮ সালে নতুন কারিকুলামে যুক্ত হচ্ছে আরও ৪ বই: শিক্ষামন্ত্রী

সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে চট্টগ্রামে কর্মশালা

পেঁয়াজ সংরক্ষণে আমদানি নির্ভরতা কমানোর উদাহরণ কৃষিমন্ত্রীর

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে মিয়ানমার রাষ্ট্রদূতকে বাংলাদেশের বার্তা

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারের ছয় মাস : আশার শুরু

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যসেবা সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ

মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজিও কমে আসবে

এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে: প্রধানমন্ত্রী

উদ্বোধনেই সীমাবদ্ধ থাকবে না পিংক বাস, বাড়বে রুট ও সংখ্যা: সড়কমন্ত্রী

দুদকের অনুসন্ধানের মধ্যেই পদোন্নতির অপেক্ষায় ওমর ফারুক, অভিযোগের ফিরিস্তি বিস্তর

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, নদীর পানি বৃদ্ধি ও আকস্মিক বন্যার আশঙ্কা

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে: ববি হাজ্জাজ

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

পাঁচ মাসে ২৫০টির বেশি অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করেছে সরকার

৪ দে‌শে বসবাসরত প্রবাসী‌দের জন্য রোমানিয়া দূতাবা‌সের সতর্ক বার্তা

হোয়াইটওয়াশ এড়ানোর টেস্টে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া