ই-পেপার রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সিলেটে অন্তঃসত্ত্বা নারী ও চার বছরের শিশু কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন:
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২

সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে অন্তঃসত্ত্বা এক নারী ও তার চার বছরের শিশু কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন, ওই গ্রামের শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) এবং তার শিশু কন্যা হৃদি দাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে চম্পা রাণী দাশ ও তার শিশু কন্যাকে ঘরের ভেতর একই ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা আরও জানান, চম্পা রাণী দাশ অন্তঃসত্ত্বা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহাম্মদ সুজন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতাহাল করে রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দাখিল করেনি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রী কটূক্তি, তদন্তে মিলল ভিন্ন তথ্য

গাজীপুরে নিজ বাসার বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রী ও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের অকথ্য ভাষায় গালাগালের

মিয়ানমারে পাচারের সময় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

ভোলার তজুমদ্দিনে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১৭, মামলা ৩৭

কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: সালাউদ্দিন আহমেদ

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

দেশে প্রতি ১০ জনে ১ জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন

এনবিআর সংস্কার আন্দোলন, ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

মাজারের খাদেম হত্যা : ৫ জন খালাস, দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রী কটূক্তি, তদন্তে মিলল ভিন্ন তথ্য

ভিয়েতনামের রাষ্ট্রপ‌তির সঙ্গে বাংলাদে‌শের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে

সিলেটে অন্তঃসত্ত্বা নারী ও চার বছরের শিশু কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবৈধ অর্থ লুকাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালকের আবাসন ব্যবসা!

লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন

প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন

পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার

মিশরে মাদক মামলায় জনপ্রিয় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড