ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

আমার বার্তা অনলাইন:
১৫ জানুয়ারি ২০২৫, ১৯:৫২

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।

বুধবার (১৫ জানুয়ারি) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তলব করা সাংবাদিকরা হলেন- এপির ব্যুরো চিফ জুলহাস আলম, ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আলী আসিফ শাওন, ফ্রিল্যান্সার সাংবাদিক (সাবেক প্রেস মিনিস্টার) নাদিম কাদির, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রাজীব ঘোষ, ডেইলি পিপলস লাইফের (সাবেক বাসস) সম্পাদক মো. আজিজুল হক ভুঁইয়া, বাসসের স্পোর্টস ইনচার্জ স্বপন বসু, ডি‌বিসি নিউজের স্টাফ রিপোর্টার তাহমিদা সাদেক জেসি, চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার নিলাদ্রি শেখর কুন্ডু, বাংলা টিভি সাবেক (দেশ টিভি) নজরুল কবীর, গাজী টিভির বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, গ্রিন টিভির সাজু রহমান, বাংলাভিশন (সাবেক) আমিনুর রশীদ। ‌

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন, হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আওয়ামী লীগ সরকারের অপকর্মের সহযোগী ও নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত এমন সন্দেহে বেশকিছু পেশাজীবীদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করে বিএফআইইউ।

তলব করা হিসাবগুলোতে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন কিংবা অর্থপাচার বা অনিয়মের কোনো প্রমাণ মিললে এসব হিসাবের তথ্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করতে দিয়ে থাকে বিএফআইইউ।

আমার বার্তা/এমই

বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন প্রগতিতে

প্রগতি-টয়োটা পার্টনারশীপের আওতায় বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন থেকে প্রগতি ইন্ডাষ্ট্রিজে পাওয়া যাচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের

করপোরেট একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হল আয়কর সামিট

প্রায় ১০০০ আয়কর প্রফেশনাল নিয়ে করপোরেট একাডেমি আয়োজন করলো দেশের সবচেয়ে বড় আয়কর সামিট। অনুষ্ঠানে দেশের

নির্বাচনে ভোটারদের পাশাপাশি রাজনীতিবিদের নিরাপত্তাও প্রশ্নের মুখে: দেবপ্রিয়

নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিবিদেরা আরও সহিংসতা বা হামলার শিকার হবেন কি না এবং নির্বাচন কমিশন

দরপতনে শুরু হল এ সপ্তাহের পুঁজিবাজার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) অধিকাংশ শেয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

জেল হাজতে যমুনা অয়েলের তেল মাফিয়া এয়াকুব, অবসান হতে যাচ্ছে সাম্রাজ্য

হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩

হাদির ওপর হামলার ঘটনায় মনে হয়েছে মাথায় বাজ পড়েছে: সিইসি

নির্বাচন যথাসময়ে হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা জানানো হবে: মির্জা ফখরুল

ভারতের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হয়নি: দিল্লির প্রতিক্রিয়া

সংখ্যালঘুদের আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: হেফাজত

ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশদাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন বরখাস্ত

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

হর্নের মাধ্যমে শব্দদূষণ রোধে পুলিশ সার্জেন্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন প্রগতিতে

শীতে খেজুর ‍গুড়ের উপকারিতা

ঢাবি উপাচার্য: ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না

ইসলামে ভাগ্য পরিবর্তনের দোয়া

‘গান পয়েন্টে’ থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ