ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

কর বাড়িয়ে তামাক বন্ধ সম্ভব নয়, প্রয়োজন ইনোভেটিভ আইডিয়া

আমার বার্তা অনলাইন:
১২ মার্চ ২০২৫, ১৯:০৮

কর বৃদ্ধি করে কিংবা তামাক চাষ বন্ধ করে সিগারেটমুক্ত সমাজ গড়া যাবে না। ধূমপান বা তামাকের ব্যবহার কমাতে ইনোভেটিভ আইডিয়া বের করতে হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম

বুধবার (১২ মার্চ) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্যবৃদ্ধি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, তামাক বিরোধী যত সংগঠন রয়েছে সবার নজর দেওয়া উচিত সামাজিক সচেতনতার ওপর। বর্তমান নারী ধূমপায়ীদের সংখ্যা বাড়ছে। বাংলাদেশের বড় একটি কোম্পানি সম্প্রতি নতুন একটি ব্যান্ডই এনেছেন নারীদের জন্য। বর্তমানে নারী ও পুরুষ সব ক্ষেত্রে ধূমপান বেড়েছে।

তিনি বলেন, কর বৃদ্ধি করে কিংবা তামাক চাষ বন্ধ করে সিগারেটমুক্ত সমাজ গড়া যাবে না। ধূমপান বা তামাকের ব্যবহার কমাতে ইনোভেটিভ আইডিয়া বের করতে হবে। ট্যাক্স বাড়িয়ে দিলে সিগারেটের ব্যবহার কমে যাবে। এজন্য গত ২০ বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চাপ দেওয়া হচ্ছে। কিন্তু এই ধারণা কাজ করছে না। হুট করে সিগারেট ব্যবহার বন্ধ করা সম্ভব নয়।

প্রেস সচিব বলেন, তামাকবিরোধী কার্যক্রমে সব সংস্থা ব্যর্থ হয়েছে। দেশকে তামাকমুক্ত করতে নতুন ধারণা দরকার। এজন্য সবাই সচেতন থেকে দেশব্যাপী প্রচারণা চালাতে পারলে সিগারেট ব্যবহারে আমূল পরিবর্তন আসতে পারে। উত্তম বিকল্প না ভেবে তামাক চাষিদের তামাক উৎপাদনে নিরুৎসাহিত করা সম্ভব নয় বলেও জানান প্রেস সচিব।

ইকোনমিক রিপোর্টারস ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দৌলত আকতার মালা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টোব্যাকো কন্ট্রোল প্রজেক্ট ডেভেলপমেন্ট অরগানাইজেশন অব দি রুরাল পুয়রের (ডরূপ) উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) ড. মো. আবদুর রউফ, বিসিআইসির সাবেক চেয়ারম্যান ও লিড পলিসি অ্যাডভাইজার, সিটিএফকে বাংলাদেশ মো. মোস্তাফিজুর রহমান, ডরূপ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এএইচএম নোমান।

কর্মশালায় বলা হয়, সর্বশেষ তিন অর্থবছরে জটিল মাল্টি-টায়ার্ড অ্যাড ভ্যালোরেম কর ব্যবস্থার কারণে সিগারেটের দাম বেড়েছে মাত্র ৭.৩ শতাংশ। অন্য নিত্যপণ্যের দামবৃদ্ধি তুলনায় তা নগণ্য। এতে গড়ে সিগারেট বিক্রি বেড়েছে বছরে ৪৭ শতাংশ হারে। চলতি অর্থবছরের মাঝামাঝি এসে সব স্তরের সিগারেটর ওপর সমান ৬৭ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে নিম্ন এবং মধ্যম স্তরকে একত্রিত করে প্রস্তাবিত নতুন স্তরে সিগারেটের প্রতি শলাকার দাম ন্যূনতম ৯ টাকা করতে হবে। তা না হলে বাংলাদেশে সিগারেট ব্যবহারের হার কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনা সম্ভব হবে না।

ফোরামের সভাপতি দৌলত আকতার মালা বলেন, সর্বশেষ পাঁচ অর্থবছরে তামাক বিরোধী নাগরিক সংগঠনের প্রস্তাবমতে কার্যকর করারোপ করা গেলে অন্তত ১১ থেকে ২৮ শতাংশ পর্যন্ত বাড়তি রাজস্ব আয় করা সম্ভব হতো। তাই প্রস্তাবনা অনুসারে সিগারেটের দাম বাড়ানো গেলে সিগারেটের ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার (৬৭ শতাংশ) অপরিবর্তিত রেখেই আগামী অর্থবছরে চলতি অর্থবছরের চেয়ে ৪৩ শতাংশ বেশি রাজস্ব আহরণ করা সম্ভব। তবে গবেষণা অনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরে তামাক থেকে যে রাজস্ব পেয়েছিল তার চেয়ে বেশি টাকা তামাকজাত দ্রব্য ব্যবহারজনিত রোগের চিকিৎসা বাবদ খরচ হয়েছিল।

কর্মশালায় মূল প্রবন্ধে ডরূপের উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান বলেন, বর্তমানে বাজারে নিম্ন, মধ্যম, উচ্চ ও অতি উচ্চ- এই চার স্তরের সিগারেট বিক্রি হচ্ছে। চলতি অর্থবছরের এই দামবৃদ্ধির পরও সবচেয়ে সস্তা সিগারেটের একটি শলাকা ৬ টাকায় বিক্রি হচ্ছে। সিগারেটের সহজলভ্যতা কমাতে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে প্রতি শলাকা সিগারেটের দাম অন্তত ৯ টাকা ধার্য করতে হবে।

তিনি আরও বলেন, সিগারেট বিক্রির সিংহভাগ প্রায় ৯০ শতাংশ নিম্ন এবং মধ্যম স্তরের দখলে রয়েছে। প্রাপ্তবয়স্কদের মধ্যে মাথাপিছু সিগারেট বিক্রি বিগত বছরগুলোতে প্রায় একই রকম থাকলেও এই দুই স্তরে সিগারেট বিক্রি বৃদ্ধি পেয়েছে। আসন্ন অর্থবছরে নিম্ন ও মধ্যম, এই দুটি স্তরকে একত্রিত করে এই নতুন তিন স্তরের সিগারেটের দশ-শলাকার একেকটির দাম যথাক্রমে ৯০ টাকা, ১৪০ টাকা ও ১৯০ টাকা ধার্য করতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ডরূপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এএইচএম নোমান। তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে তামাকপণ্যে কর বৃদ্ধি ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত সিগারেট কর সংস্কার একটি সুস্থ জাতি গঠনে অবদান রাখার পাশাপাশি দেশের স্বাস্থ্যখাত ও উন্নয়ন অগ্রাধিকারসমূহে অর্থায়ন এবং টেকসই কর ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য পরিমাণে অতিরিক্ত অর্থের জোগান দেবে।

আমার বার্তা/এমই

বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন প্রগতিতে

প্রগতি-টয়োটা পার্টনারশীপের আওতায় বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন থেকে প্রগতি ইন্ডাষ্ট্রিজে পাওয়া যাচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের

করপোরেট একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হল আয়কর সামিট

প্রায় ১০০০ আয়কর প্রফেশনাল নিয়ে করপোরেট একাডেমি আয়োজন করলো দেশের সবচেয়ে বড় আয়কর সামিট। অনুষ্ঠানে দেশের

নির্বাচনে ভোটারদের পাশাপাশি রাজনীতিবিদের নিরাপত্তাও প্রশ্নের মুখে: দেবপ্রিয়

নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিবিদেরা আরও সহিংসতা বা হামলার শিকার হবেন কি না এবং নির্বাচন কমিশন

দরপতনে শুরু হল এ সপ্তাহের পুঁজিবাজার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) অধিকাংশ শেয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

জেল হাজতে যমুনা অয়েলের তেল মাফিয়া এয়াকুব, অবসান হতে যাচ্ছে সাম্রাজ্য

হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩

হাদির ওপর হামলার ঘটনায় মনে হয়েছে মাথায় বাজ পড়েছে: সিইসি

নির্বাচন যথাসময়ে হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা জানানো হবে: মির্জা ফখরুল

ভারতের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হয়নি: দিল্লির প্রতিক্রিয়া

সংখ্যালঘুদের আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: হেফাজত

ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশদাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন বরখাস্ত

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

হর্নের মাধ্যমে শব্দদূষণ রোধে পুলিশ সার্জেন্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন প্রগতিতে

শীতে খেজুর ‍গুড়ের উপকারিতা

ঢাবি উপাচার্য: ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না

ইসলামে ভাগ্য পরিবর্তনের দোয়া

‘গান পয়েন্টে’ থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ