ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ছুটির দিনে ব্যাংক খোলা রয়েছে, গ্রাহক উপস্থিতি কম

আমার বার্তা অনলাইন:
১৭ মে ২০২৫, ১২:৫৩

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (১৭ মে) সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে।

অন্য কর্মদিবসের মতোই স্বাভাবিকভাবে সব ধরনের লেনদেন করতে পারছে গ্রাহক। ব্যাংক লেনদেন হচ্ছে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত, বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের নিজস্ব কার্যক্রম পরিচালিত হবে।

আজ শনিবার ব্যাংক খোলা থাকলেও গ্রাহক অন্য দিনের তুলনায় কম। সকাল থেকে ব্যাংকগুলোর অধিকাংশ শাখার কাউন্টারে গ্রাহক তুলনামূলক কম। কিছু কিছু কাউন্টারে কোনো গ্রাহকই দেখা যায়নি।

ব্যাংকাররা বলছেন, শনিবার সাধারণত সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেক গ্রাহক ব্যক্তিগত কাজ করে থাকেন। আবার অনেকেই আজ সড়কের যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দুপুরের দিকে গ্রাহক বাড়বে বলে আশা তাদের।

সকালে কথা হয় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মো. মাহবুবের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, সকাল থেকে গ্রাহক কিছুটা কম। আজ শনিবার হওয়ায় হয়তো এমনটা হয়েছে। অনেকেই হয়তো ভাবছেন ছুটি, কেউ আবার এ কারণে আসেননি। তবে দুপুরের দিকে গ্রাহক বাড়তে পারে।

সোনালী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, শনিবার সাধারণত ছুটি থাকে। আবার গত কয়েক দিন সড়কে যানজট ছিল। এসব কারণে অনেক গ্রাহক সকালের দিকে আসেননি। দুপুরের মধ্যে গ্রাহক বাড়বে বলে আশা করছি।

এবার ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে ১৭ ও ২৪ মে সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখা হয়েছে। সেই অনুযায়ী আজ শনিবারও (১৭ মে) অফিস খোলা রয়েছে।

উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর গত ৭ মে ঈদে নির্বাহী আদেশে দুদিন (১১ ও ১২ জুন) ছুটি ঘোষণা এবং ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ‌এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আগে থেকেই এবার ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন মোট ছয় দিন নির্ধারণ করা ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু