ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ব্যাংকের ঋণ পরিশোধে জমি বিক্রি করবে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

আমার বার্তা অনলাইন
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসির পর্ষদ কোম্পানির পূর্বাঞ্চলের ১০ কাঠা জমি বিক্রি করে সাউথইস্ট ব্যাংকের ঋণ পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে। বস্ত্র খাতের এই কোম্পানিটি বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি বিক্রির এই সিদ্ধান্ত হয়েছে। রাজউক পূর্বাঞ্চল নিউ সিটি প্রজেক্টের ১০ কাঠা ৮ ছটাক ৪৬ স্কয়ার ফিটের এই জমি কিনতে কোম্পানির মোট ব্যয় হয়েছিল ৩ কোটি ২৯ লাখ টাকা। এখন কোম্পানিটি এই জমি ৭ কোটি টাকার বিক্রি করবে। এতে তাদের মুনাফা হবে ৩ কোটি ৭১ লাখ টাকা।

কোম্পানিটি বলছে, এই জমি বিক্রির মুনাফা আগামী বছরে তাদের ব্যবসায়ীক মুনাফার সঙ্গে যুক্ত হবে। এতে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফায় (ইপিএস) ইতিবাচক প্রভাব পড়বে।

তবে এখনো এই জমি বিক্রির বিষয়ে রাজউক কিংবা ঋণদাতা সাউথইস্ট ব্যাংকের সম্মতি পায়নি কোম্পানিটি। এখন তাদের সম্মতি নিতে চেষ্টা করবে তারা।

এ বিষয়ে শেফার্ড ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব মোহাম্মদ মরুফ বিন ওয়ালি বলেন, ‘আমাদের এই জমি বন্ধকি রেখে সাউথইস্ট ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছিল। তাই বিক্রির জন্য ব্যাংকটির অনুমোদন লাগবে। এছাড়া রাজউকের সম্মতি পাওয়ার পরেই আমরা এটি বিক্রি করতে পারবো। বিক্রির একটি অংশ দিয়ে ব্যাংকটির ঋণ সমন্বয় করা হবে।’

বেশ কয়েক বছর ধরে ভালো ব্যবসা করতে পারছে না শেফার্ড ইন্ডাস্ট্রিজ। যদিও সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে সামান্য মুনাফা করতে সক্ষম হয়েছে কোম্পানিটি। তবে আগের পাঁচ অর্থবছরের মধ্যে ৩ বছরই লোকসান গুনতে হয়েছে।

এদিকে জমি বিক্রির এই মুনাফা তথ্যে আজ কোম্পানির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। গতকাল ১৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হওয়া শেয়ারটি আজ দিনের এক পর্যায়ে ১৮ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে।

আমার বার্তা/জেএইচ

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলা করে আবাসন খাত সচল রাখতে ৩ হাজার

ঈদের আগে ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া

চুক্তির কারণে চলতি বছর ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার: সিপিডি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ট্রেড চুক্তির কারণে চলতি অর্থবছরেই সরকার শুল্ক বাবদ প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকার

কমার একদিন পরই সোনার দাম ভরিতে ৩২৬৬ টাকা বাড়লো

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু