ই-পেপার মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সেপ্টেম্বরে এলসি খোলার পরিমাণ বেড়েছে ৭ শতাংশ

আমার বার্তা অনলাইন
১৫ অক্টোবর ২০২৫, ১০:২৯

চলতি বছরের সেপ্টেম্বরে দেশে এলসি (লেটার অব ক্রেডিট) খোলার পরিমাণ দাঁড়িয়েছে ৬.৩ বিলিয়ন বা ৬৩০ কোটি ডলার, যা আগের মাস আগস্টের তুলনায় ১৭ দশমিক ২৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের মাসিক অর্থনৈতিক সূচক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে আমদানিকারকরা ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের এলসি খুলেছিলেন। সেপ্টেম্বরে এলসি খোলার এই বৃদ্ধি আট মাস পর আমদানি কার্যক্রমে উত্থান ঘটালেও, তা এখনো ২০২৫ সালের জানুয়ারির ৬ দশমিক ৮৪ বিলিয়ন ডলারের তুলনায় কম।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চলতি বছরের আগস্ট ও ২০২৪ সালের সেপ্টেম্বরে এলসি খোলার প্রবণতা তুলনামূলকভাবে কম ছিল। এবারের সেপ্টেম্বরে মূলত ভোগ্যপণ্য, খাদ্যদ্রব্য, কাঁচামাল ও সরকারি সার আমদানির জন্য এলসি খোলা হয়েছে। দেশের অর্থনীতি পুরোপুরি সচল রাখতে মাসিক আমদানিতে আরো ২ বিলিয়ন ডলার যোগ হওয়া প্রয়োজন।

সম্প্রতি দেশের শীর্ষ ২০ ব্যাবসায়িক প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর রমজান মাসকে সামনে রেখে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে যথেষ্ট পরিমাণ এলসি খোলার নির্দেশ দেন। তিনি ব্যাবসায়িক চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত ডলার সরবরাহের আশ্বাসও দেন।

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৮ শতাংশের নিচে রাখার মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য নেওয়া হয়েছে। তবে ব্যাংক ঋণের নীতি সুদহার কমানো হয়নি।

তবে ব্যাংকাররা বলছেন, বাজারে পর্যাপ্ত ডলার থাকলেও ব্যবসায়ীরা মূলধনী যন্ত্রপাতি আমদানি কমিয়ে দিয়েছেন। বর্তমানে অধিকাংশ আমদানি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের। রাজনৈতিক অনিশ্চয়তা নতুন বিনিয়োগে নিরুৎসাহিত করছে, পাশাপাশি ব্যাংকগুলোও নতুন ঋণ প্রদানে সতর্ক অবস্থান নিয়েছে। ফলে আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৬ শতাংশে নেমে গেছে, যা গত এক বছরে ধারাবাহিকভাবে কমেছে। জুলাইয়ে গত এক দশকের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ব্যাংকগুলোর হাতে বেশি ডলার রয়েছে, যা তাদের আরো বেশি আমদানি এলসি খোলার সুযোগ করে দিয়েছে।

আমার বার্তা/জেএইচ

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু