ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিএটিতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল

আমার বার্তা অনলাইন:
০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:২২

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নেই। শুধু পরীক্ষায় পাস করার জন্য পড়াশোনা না করে প্রকৃত জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের মনোনিবেশ করতে হবে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাগুড়া উচ্চ বিদ্যালয় এ সভার আয়োজন করে।

তৌহিদ হোসেন বলেন, গত ছয় দশকে সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে নারী শিক্ষায়। এ কারণেই নারীরা আজ দেশের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলছেন। শুধু পাসের হার বাড়ানো যেন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষ্য না হয়। এজন্য দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও মানসিক বিকাশমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করা প্রয়োজন।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তান বিপথে যাচ্ছে কি না সেদিকে সতর্ক থাকতে হবে। তারা কোন কাজে কত সময় ব্যয় করছে- এটি নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। সন্তানদের মধ্যে একাকীত্ব দূর করতে তাদের সঙ্গে সময় কাটানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানবসম্পদ উন্নয়ন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সার্বিক উন্নয়নে প্রতিটি নাগরিককে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। বিদেশে দক্ষ কর্মীর চাহিদা ক্রমশ বাড়ছে, এই সুযোগ কাজে লাগাতে প্রবাসে যেতে ইচ্ছুকদের ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে।

মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারীর পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান, সাবেক সহকারী প্রধান শিক্ষক ক্ষিতীশ চন্দ্র রায় এবং সাবেক শিক্ষার্থী মো. মহিউদ্দিন আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই

স্নাতক পাসে নিয়োগ দেবে এসএ গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘রিজিওনাল হেড/এইচআর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা)

নিয়োগ দেবে আকিজ ফুড, ২৫ বছর হলেই আবেদন

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা

মদিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মদিনা গ্রুপে ‘এজিএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ঢাকার বাইরে ৭ বিভাগে ২০০ শয্যার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি