ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন

আমার বার্তা অনলাইন:
০৬ নভেম্বর ২০২৫, ১৪:৪০

পাঁচ শরিয়াহভিত্তিক (ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক) ব্যাংকের বোর্ড বাতিল হলেও গ্রাহকসেবায় কোনো বিঘ্ন ঘটবে না। ব্যাংকগুলোর পেমেন্ট, রেমিট্যান্স, এলসিসহ সব ধরনের কার্যক্রম আগের মতোই চলবে।

ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় শেয়ারহোল্ডারদের বিনিয়োগ ‘নেগেটিভ ইকুইটি’ অবস্থায় চলে গেছে। গতকাল বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে। ফলে শেয়ারগুলোর ভ্যালু জিরো হিসেবে বিবেচিত হবে। কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না।

মূলত বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে পাঁচটি দুর্বল শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠন করা হচ্ছে। আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখতে এবং ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে।

২ লাখ টাকা পর্যন্ত আমানত

যেসব আমানতকারীর মোট জমার পরিমাণ ২ লাখ টাকা বা তার কম, তারা প্রথম ধাপে সম্পূর্ণ টাকা একবারে তোলার সুযোগ পাবেন। সরকারি তহবিল বা ‘আমানত সুরক্ষা তহবিল’ থেকে এই অর্থ জোগান দেওয়া হবে এবং ব্যাংকে প্রশাসক নিয়োগের পর এই প্রক্রিয়া শুরু হবে।

২ লাখ টাকার বেশি আমানত

যাদের আমানতের পরিমাণ ২ লাখ টাকার বেশি, তাদের বাকি টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। এই ধাপে ধাপে টাকা ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা (সম্ভাব্য ৬ মাস থেকে ৫ বছর) চূড়ান্ত করা হতে পারে, যদিও এটি এখনো নির্ধারণ করা হয়নি।

আমান ফেরতের সময়সীমা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, আমানতকারীরা চলতি নভেম্বর মাস থেকেই টাকা তোলা শুরু করতে পারবেন। আমানতকারীরা তাদের নিজ নিজ ব্যাংক শাখার মাধ্যমে বা বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকদের নির্দেশিত উপায়ে তাদের আমানতের অর্থ ফেরতের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি গভর্নর জানান, আমানতকারীদের জমা রাখা অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, কারণ বাংলাদেশ ব্যাংক এই অর্থ সুরক্ষিত রাখার আশ্বাস দিয়েছে।

আমার বার্তা/এমই

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

টানা তৃতীয় দিনের মতো দেশের বাজারে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

প্রতিবছর ঈদুল ফিতর ঘিরে বাজারে মুরগির চাহিদা বাড়ে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দাম। এ

ঈদের ছুটির মধ্যে দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে নতুন সময়সূচিতে

ঈদুল ফিতরের ছুটির মধ্যেও ১৮ ও ১৯ মার্চ কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জলবায়ু ঝুঁকি: দুর্যোগ ব্যবস্থাপনা থেকে অর্থনৈতিক পরিকল্পনায় রূপান্তর এখন অপরিহার্য

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না তুরস্ক, এরদোগানের ঘোষণা

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইফতারে তরমুজ খান? জেনে নিন কী হয়

ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প

লেবাননে ইসরায়েলের হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

লেবানন সফরে যুদ্ধ বন্ধের বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

ইরানের জ্বালানি বাণিজ্য ছারখার করার হুমকি ট্রাম্পের

শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্কতা জারি

ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে আগেই বাড়ি ফিরছেন অনেকে

ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে : শিমুল বিশ্বাস

সংসদে হেডফোন কেলেঙ্কারি, ৫ কোটি টাকার সাউন্ড সিষ্টেম অচল

১৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২