ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

সফটওয়্যার আপগ্রেড করে দ্রুত অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভার চালুর দাবি

আমার বার্তা অনলাইন:
০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:১২

সব দেনা-পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধ করে অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভার চালুর দাবি জানিয়েছেন অগ্রণী ব্যাংকের এজেন্ট উদ্যোক্তারা।

বুধবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উদ্যোক্তাদের পক্ষে মো. আবু সাইদ বলেন, বিগত ১০ বছর ধরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সফল সেবা হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনেও প্রমাণিত। কিন্তু গত ১৯ জুন অগ্রণী ব্যাংক হঠাৎ করেই সারা দেশে আমাদের সব এজেন্ট আউটলেট একসঙ্গে বন্ধ করে দেয়। আমাদেরকে সাময়িক বন্ধের নোটিশ দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল যে দ্রুতই তারা নিজস্ব ব্যবস্থায় এজেন্ট চালু করবে। ব্যাংকের জিএম রাউফা হকও তা নিশ্চিত করেছিলেন। দুঃখজনকভাবে আজ প্রায় ৬ মাস পার হয়ে গেলেও ব্যাংক ম্যানেজমেন্টের সেই সাময়িক বন্ধ শেষ হয়নি। প্রথমে তারা বাংলাদেশ ব্যাংকের আপত্তির মিথ্যা অজুহাত দেখিয়ে ২০২৩ সাল থেকে বিল-কমিশন বন্ধ করে দেয়, সবশেষে এজেন্ট ব্যবসাই বন্ধ করে দেয়। আর এখন আদালতের অজুহাত দেখিয়ে ৬ মাস ধরে লাখো গ্রাহকের সার্ভিস চালু করছে না।

তিনি বলেন, আমরা উদ্যোক্তারা আজ নিঃস্ব হয়ে পথে বসেছি। প্রতিটি আউটলেট চালাতে আমাদের মাসে ৬০ হাজার থেকে ১ লাখ টাকা খরচ হয়, যা এখন আমাদের ব্যক্তিগত বিনিয়োগের বোঝা। এর চেয়েও দুঃখজনক, যখন আমরা ব্যাংকের এমডি, চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করি, তখন তারা জানিয়ে দেন তারা কোনো সমাধান করবেন না। অথচ এই চেয়ারম্যান ও জিএম রাউফা হকই আমাদের কথা দিয়েছিলেন যে তারা নিজস্ব তত্ত্বাবধানে সফটওয়্যার আপগ্রেড করে আমাদের সঙ্গে সরাসরি চুক্তি করবেন। ব্যাংকের চেয়ারম্যান ও জিএম শুধু তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সফল একটি ব্যবসাকে ধ্বংস করে দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে উত্থাপন করা দাবিগুলো হলো–

১. অগ্রণী ব্যাংক অনতিবিলম্বে সব দেনা-পাওনা ক্ষতিপূরণসহ পরিশোধ করে এজেন্ট সার্ভিস চালু করুক। এক্ষেত্রে হাইকোর্টের আদেশ অবিলম্বে বাস্তবায়ন করা হোক, ব্যাংক অবিলম্বে আপিল বিভাগে তাদের আপত্তি তুলে নিয়ে এজেন্ট সেবা চালু করুক।

২. নারী ও তরুণসহ সারা দেশের উদ্যোক্তাদের দুর্দশার জন্য দায়ী চেয়ারম্যানের পদত্যাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হোক।

৩. আদালতে চলমান আরবিট্রেশন মামলা ব্যাংক কর্তৃক বারবার না পিছিয়ে দ্রুত নিষ্পত্তি করা হোক।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু