ই-পেপার বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩

লুকিয়ে রাখা টাকা ব্যাংকে ফেরায় কোটিপতি হিসাবধারীর সংখ্যা বাড়ছে: অর্থ উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫০
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অনেকদিন ধরে বাড়িতে লুকিয়ে রাখা অর্থ এখন ব্যাংকে জমা দেওয়ার কারণে কোটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

গত রোববার (৭ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশের ব্যাংক খাতে কোটিপতি গ্রাহকের সংখ্যা বেড়েই চলেছে। চলতি বছরের মার্চ প্রান্তিকের তুলনায় জুন প্রান্তিকে এ হিসাব সংখ্যা বেড়েছিল ৫ হাজার ৯৭৪টি। জুন থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে আরও ৭৩৪টি কোটিপতি অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে।

এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের পক্ষ থেকে অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করা হয়—বর্তমান পরিস্থিতিতে ব্যাংকে কোটিপতি অ্যাকাউন্ট সংখ্যা বাড়ার কারণ কী? উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, এটি হতে পারে অনেকে অনেকদিন ধরে বাড়িতে টাকা-পয়সা লুকিয়ে-টুকিয়ে রাখছিলেন। তারা এখন সেসব অর্থ ব্যাংকে জমা দিচ্ছেন। লোকজনের কাছে টাকা-পয়সা যে নেই, এটা অনেক ক্ষেত্রে সত্য।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদন থেকে জানা যায়, জুন শেষে ব্যাংক খাতে মোট হিসাব (অ্যাকাউন্ট) ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টিতে। অর্থাৎ, তিন মাসে নতুন হিসাব খোলা হয়েছে ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি।

একই সময়ে ব্যাংকে আমানতও কিছুটা বেড়েছে। জুন শেষে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা দাঁড়ায় ২০ লাখ ৩১ হাজার ১১৯ কোটি টাকা। ফলে তিন মাসে আমানত বেড়েছে ৩৪ হাজার ৫৩৬ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন প্রান্তিক শেষে কোটি টাকার বেশি আমানত রয়েছে—এমন হিসাবের সংখ্যা ছিল এক লাখ ২৭ হাজার ৩৩৬টি। সেপ্টেম্বর প্রান্তিক শেষে তা বেড়ে হয়েছে এক লাখ ২৮ হাজার ৭০টি। অর্থাৎ তিন মাসে কোটিপতি হিসাব সংখ্যা বেড়েছে ৭৩৪টি। এর আগে মার্চ শেষে সংখ্যাটি ছিল এক লাখ ২১ হাজার ৩৬২টি।

এদিকে, জুন শেষে কোটি টাকার অ্যাকাউন্টগুলোতে জমা ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা। কিন্তু সেপ্টেম্বর শেষে এর পরিমাণ কমে দাঁড়িয়েছে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায়। অর্থাৎ, তিন মাসে কমেছে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিল মাত্র ৫ জন। এরপর ১৯৭৫ সালে ৪৭ জন, ১৯৮০ সালে ৯৮টি হিসাব, ১৯৯০ সালে ৯৪৩টি, ১৯৯৬ সালে ২ হাজার ৫৯৪টি কোটিপতি হিসাব বা অ্যাকাউন্ট ছিল। এরপর ২০০১ সালে ৫ হাজার ১৬২টি, ২০০৬ সালে ৮ হাজার ৮৮৭টি ও ২০০৮ সালে তা বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ১৬৩টিতে।

সাম্প্রতিক বছরগুলোতে কোটিপতি আমানতকারী আরও বেড়েছে। ২০২০ সালে এ ধরনের হিসাব সংখ্যা ছিল ৯৩ হাজার ৮৯০টি, ২০২১ সালে এক লাখ ৯ হাজার ৭৬টি, ২০২২ সালে এক লাখ ৯ হাজার ৯৪৬টি, ২০২৩ সালে এক লাখ ১৬ হাজার ৯০৮টি এবং ২০২৪ সালে বেড়ে এক লাখ ২১ হাজার ৩৬২টিতে দাঁড়ায়।

আমার বার্তা/এমই

বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার উপহার রাশিয়ার

রাশিয়ার উরালকেম গ্রুপ বাংলাদেশকে ৩০,০০০ টন পটাশ সার মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে হস্তান্তর করেছে । রাশিয়ার

শেয়ার বাজারে পতনে ডিএসই, সিএসইতে বেড়েছে সূচক-লেনদেন

আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)

কন্ট্রাক্ট আমদানিতে ভরসা, অর্থপাচার ঠেকাতে সতর্ক কেন্দ্রীয় ব্যাংক

এলসির বাইরে ৭৬৪ কোটি মার্কিন ডলারের ভোগ্যপণ্য, শিল্প যন্ত্রাংশ ও কাঁচামাল কন্ট্রাক্টের মাধ্যমে আমদানি করা

রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে হঠাৎ পতন

বিশ্ববাজারে লাফিয়ে বাড়তে থাকা স্বর্ণের দাম অনেকটাই কমে এসেছে। মূলত ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাস পাওয়ায় এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের মতবিনিময় সভা