ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

বাংলাদেশকে ৩০ হাজার টন পটাশ সার উপহার রাশিয়ার

রানা এস এম সোহেল:
২২ জানুয়ারি ২০২৬, ১৬:৪৩

রাশিয়ার উরালকেম গ্রুপ বাংলাদেশকে ৩০,০০০ টন পটাশ সার মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে হস্তান্তর করেছে ।

রাশিয়ার অন‍্যতম প্রধান সার উৎপাদনকারী এবং রপ্তানিকারক, উরালকেম গ্রুপ, বাংলাদেশকে ৩০,০০০ টন পটাশ সার উপহার হিসেবে প্রদান করেছে। এই উপলক্ষে একটি আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠান গত সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত জনাব আলেকজান্ডার খোজিন এবং উরালকেম গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাশিয়ান কূটনৈতিক মিশনের প্রধান তার বক্তব্যে এই বিষয়ে গুরুত্বারোপ দিয়ে বলেন যে সার খাদ্য নিরাপত্তার জন্য মৌলিক ও অপরিহার্য উপাদান। কারণ এটি কৃষি ফসলের উৎপাদনশীলতা এবং স্থিতিস্থাপকতা নিশ্চিত করে। তিনি আরো উল্লেখ করেন যে এই বিশাল পরিমাণ অত‍্যাবশ‍্যকিয় উপাদান সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনও শর্ত ছাড়াই রাশিয়ার বন্ধু রাষ্ট্র বাংলাদেশকে সরবরাহ করা হল এবং এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য #২ - "ক্ষুধা দূর করুন, খাদ্য নিরাপত্তা এবং উন্নত পুষ্টি অর্জন করুন এবং টেকসই কৃষিকে উৎসাহিত করুন" এর সাথে অত‍্যন্ত সঙ্গতিপূর্ণ।

এখানে উল্লেখ‍্য যে, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) দ্বারা এই সার সরবরাহ সহজতর করা হয়েছে, যেখানে উরালকেম গ্রুপ সমুদ্র পরিবহন এবং অন্যান্য সম্পর্কিত সকল খরচ বহন করেছে। সুতরাং বাংলাদেশ এই বিশাল পরিমাণ সার সম্পূর্ণ বিনামূল‍্যে পেল।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম তার বক্তব‍্যে রাশিয়া এবং ওরালকেম কে এজন‍্য বিশেষ ধন‍্যবাদ জানান। তিনি কৃতজ্ঞ চিত্তে বাংলাদেশের সকল সময় পাশে থাকার জন‍্য ও রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।

আমার বার্তা/এমই

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য এবং বাজারে সরবরাহ করা ‘নমুনা নোট’ ব্যবহার করে

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ

১৭ বছরের দীর্ঘ স্বেচ্ছানির্বাসন। লন্ডনের কুয়াশা পেরিয়ে অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচিত সেই ডিপি ওয়ার্ল্ড প্রধানের পদত্যাগ

দুবাইভিত্তিক বন্দর ও লজিস্টিকস কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইয়েম

৪ দিন পর স্বাভাবিক হলো এমএফএস-ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন

জাতীয় নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিদের পেনশন বাতিল করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, আটক ৫

জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

বিচারের আগে আওয়ামী লীগকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না: মঞ্জু

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ নতুন সরকারের

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

পররাষ্ট্রে চমক: খলিলুরে ভরসা, শামার পরিশ্রমের পুরস্কার

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল