ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৫১ শতাংশ

আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৮

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকে ঊর্ধ্বমুখি প্রবণতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ৫১ শতাংশ। গত সপ্তাহে পুঁজিবাজারে অধিকাংশ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৪০ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৪ হাজার ৯৫৯ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৫০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯১৩ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ২৯ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৯৯৬ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০৯টির, কমেছে ৪১টির ও দর অপরিবর্তিত ছিল ৩৮টির। আর লেনদেন হয়নি ২৫টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির শেয়ার।

ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড়ে ৫৭৫ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৩৮০ কোটি ১২ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ৫১ দশমিক ৪৮ শতাংশ।

খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে সাধারণ বীমা খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৬১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। ১৬ দশমিক ১৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। তৃতীয় অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ১১ দশমিক শূন্য ৮ শতাংশ। বস্ত্র খাত ৯ দশমিক ৭১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক ৩১ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে দুটি খাত বাদে বাকি সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯ দশমিক ১৬ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে সাধারণ বীমা খাতে। এছাড়া জীবন বীমা খাতে ৬ দশমিক ৭৬, সিমেন্ট খাতে ৫ দশমিক ১৬ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ৫ দশমিক শূন্য ৬ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে গত সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি দশমিক ৩৮ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে চামড়া প্রতিষ্ঠান খাতে। এছাড়া পাট খাতে দশমিক ১৮ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ১৪ হাজার ২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৩ হাজার ৯২২ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৪১ শতাংশ বেড়ে ৮ হাজার ৮৩০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৬২২ পয়েন্ট।

আমার বার্তা/এল/এমই

সাতসকালে ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়লো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০

টেকসই অর্থনীতি গড়তে নৈতিকতার চর্চা প্রতিষ্ঠিত করতে হবে

সফলভাবে এলডিসি উত্তরণ এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে হলে ব্যবসায়ীদের সেবা দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের

সঞ্চয়পত্রের উৎসে কর হিসেবে কাটা অতিরিক্ত অর্থ ফেরত পাবেন গ্রাহকরা

সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুঞ্জীভূত বিনিয়োগের বিপরীতে অর্জিত মুনাফার ওপর গত ডিসেম্বর ও জানুয়ারিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াতে আমির

নির্বাচনের জন্য সারাদেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

গ্রেনাডার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মারা গেছেন

ইরানের সঙ্গে বাণিজ্য, ১৫ প্রতিষ্ঠান-১৪ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিরাপত্তা, অংশগ্রহণমূলক ও সমান সুযোগের পরিবেশ মূল্যায়ন করবে ইইউ

ফরিদপুরে তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি

উৎসবের মঞ্চে নেই বাংলাদেশ, বিতর্ক নিয়েই শুরু বিশ্বকাপ

বিএনপির ইশতেহার যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা

জানুয়ারির প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৮০৮ জন

এবারও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন

নিষেধাজ্ঞার পর ইনজুরিতে পড়লেন রিয়াল মাদ্রিদ তারকা

যুক্তরাজ্যের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

আজ নীলফামারীতে আসছেন তারেক রহমান, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

ইসলামের চার খলিফার নাম ও শাসনকাল

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬