ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

রপ্তানি উন্নয়ন তহবিল ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার আশ্বাস গভর্নরের

আমার বার্তা অনলাইন:
০৮ এপ্রিল ২০২৬, ১৯:১৫
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি সংগৃহীত

বৈশ্বিক ও আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে চলমান ডলার সংকট কাটাতে এবং রপ্তানিকারকদের স্বস্তি দিতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান আশ্বস্ত করেছেন, রপ্তানি কার্যক্রম গতিশীল রাখতে রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ-এর আকার পর্যায়ক্রমে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে।

সোমবার (৬ এপ্রিল) ঢাকায় কেন্দ্রীয় ব্যাংক সদর দপ্তরে ব্যবসায়ী নেতাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

আইএমএফ-এর শর্ত ও রিজার্ভ কমে যাওয়ার আশঙ্কায় এর আগে এই তহবিলের আকার কমিয়ে আনা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবির মুখে গভর্নর নীতিগতভাবে এই তহবিল সম্প্রসারণে একমত হয়েছেন এবং দীর্ঘমেয়াদে এর লক্ষ্যমাত্রা ৮ বিলিয়ন ডলারে উন্নীত করার ইঙ্গিত দিয়েছেন।

বৈঠক শেষে এফবিসিসিআই-এর মহাসচিব মো. আলমগীর সাংবাদিকদের জানান, রপ্তানিকারকদের সহায়তায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গঠিত ইডিএফ তহবিল এক সময় ৭ বিলিয়ন ডলার থাকলেও বর্তমানে তা কমে প্রায় ২ দশমিক ২০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এ তহবিল ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানানো হয়েছে। গভর্নর এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে ধাপে-ধাপে তহবিল বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, আইএমএফের ঋণ কর্মসূচির আলোকে ইডিএফের আকার কমিয়ে এ পর্যায়ে নামানো হয়েছে।

ব্যবসায়ীরা জানান, আইএমএফ-এর ঋণের শর্ত পালন করতে গিয়ে ইডিএফ কমিয়ে আনায় শিল্পোৎপাদন ব্যাহত হচ্ছে। গভর্নর ব্যবসায়ীদের এই যুক্তির সঙ্গে একমত পোষণ করেন এবং পর্যায়ক্রমে তহবিলটি বাড়ানোর প্রতিশ্রুতি দেন। তবে ব্যাংকারদের মতে এই তহবিলের আগের বিতরণের একটি উল্লেখযোগ্য অংশ খেলাপি ঋণে পরিণত হওয়ায় নতুন করে বিতরণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

বৈঠকে ঋণের সুদের হার নিয়েও বিস্তারিত আলোচনা হয়। শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে ব্যবসায়ীরা ঋণের হার পর্যায়ক্রমে একক অঙ্কে নামিয়ে আনার পরামর্শ দিয়েছেন। তারা স্থিতিশীল সুদের হার নিশ্চিত করার মাধ্যমে বিনিয়োগ ধরে রাখার ওপর জোর দেন।

এছাড়া ঋণ শ্রেণিবিন্যাস বা ক্লাসিফিকেশন রুলস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেম। বর্তমানে তিন মাস কিস্তি না দিলেই একজন ঋণগ্রহীতাকে খেলাপি করা হয়। ব্যবসায়ীরা এই সময়সীমা তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে খেলাপি প্রতিষ্ঠানের অধীনস্থ অন্যান্য সহযোগী কোম্পানির ওপর যেন এর নেতিবাচক প্রভাব না পড়ে সেই ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক চাপ কমাতে পুনঃনির্ধারিত ঋণ পরিশোধের মেয়াদ ৪-৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার দাবিও জানানো হয়েছে।

ক্রমবর্ধমান জ্বালানি খরচ ও লোডশেডিংয়ের কারণে শিল্প উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা সৌরশক্তি ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের জন্য স্বল্প সুদে ‘সবুজ অর্থায়ন’ বা গ্রিন ফাইন্যান্সিং চালুর সুপারিশ করেছেন। এতে করে কলকারখানায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা জোরদার করা সম্ভব হবে।

গভর্নর মো. মোস্তাকুর রহমান বৈঠকে আশাবাদ ব্যক্ত করেন অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রার প্রবাহ স্থিতিশীল হবে। তিনি জানান, ব্যাংকগুলোতে বর্তমানে পর্যাপ্ত ডলার তারল্য রয়েছে এবং শিগগিরই বিনিময় হার একটি স্থিতিশীল অবস্থানে আসবে। সরকারি ঋণের চাপ কমিয়ে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলেও তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

আমার বার্তা/এমই

বিপিসিতে বড় রদবদল, যমুনা অয়েলের নতুন এমডি ইউসুফ হোসেন ভুইয়া

দেশে জ্বালানি নিয়ে সংকটে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) বড় রদবদল হয়েছে। বিপিসির দুই মালিকানা

জ্বালানি সরবরাহ স্বাভাবিকের আশা জাগাচ্ছে লেবানন-ইসরায়েল বৈঠক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের পথে। কয়েকটি পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এমন আশা আরও জোরালো হয়েছে। তেহরানে পাকিস্তানের

এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান

বাজেট ২০২৬-২৭: ভ্যাট থেকেই ৩ লাখ ১০ হাজার কোটি টাকা আয়ের পরিকল্পনা

পরোক্ষ কর তথা মূল্য সংযোজন করের (মূসক বা ভ্যাট) ওপর সরকারের নির্ভরতা বেড়েই চলেছে। আগামী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানের সময় সংসদের তার লুজ হওয়ায় সাউন্ড সিস্টেমের বিভ্রাট

বর্তমানে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ: স্পিকার হাফিজ উদ্দিন

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানায় নতুন ওসি তাহের যোগদান

বিপিসিতে বড় রদবদল, যমুনা অয়েলের নতুন এমডি ইউসুফ হোসেন ভুইয়া

সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার, দ্রুত বড় নিয়োগ

অধস্তন আদালতে বিচারাধীন মামলা ৪০ লাখ ৪২ হাজার: সংসদে আইনমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা আরও সুদৃঢ় করবে বাংলাদেশ

আমাদের তিনটা যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে: পানি সম্পদমন্ত্রী

ইকরার আত্মহত্যা: ১৭ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা, বাস্তবায়ন ২০২৬-২০৩৩

সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

জ্বালানি সরবরাহ স্বাভাবিকের আশা জাগাচ্ছে লেবানন-ইসরায়েল বৈঠক

মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার

বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

১৫ বছরে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী 

এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

আ.লীগ আমলে স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করলে শাস্তিমূলক বদলি করা হতো

এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’

রাজধানীর মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন