ই-পেপার মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

গ্রাহকদের আন্দোলনকে রাজনৈতিক ট্যাগ দেওয়ার সুযোগ নেই: অধ্যাপক নুরুন্নবী

আমার বার্তা অনলাইন:
০২ জুন ২০২৬, ১৪:৪৯

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানের বক্তব্যের সমালোচনা করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুরুন্নবী বলেছেন, আমাদের আন্দোলনকে মিসগাইড করার জন্য তিনি (মুখপাত্র) এই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, এই আন্দোলনকে কোনোভাবে রাজনৈতিক ট্যাগ দেওয়ার কোন সুযোগ নাই। এটি ব্যাংকের স্বার্থে সচেতন গ্রাহকদের আন্দোলন।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিলে অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরাম আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, একটি রাজনৈতিক দল ইসলামী ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্তে হস্তক্ষেপ করছে। কোনো ব্যাংকে রাজনৈতিক প্রভাব মেনে নেওয়া হবে না। সড়কে আন্দোলন করে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে পরিবর্তন আনা যাবে না।

বিক্ষোভ কর্মসূচি থেকে অধ্যাপক নুরুন্নবী বলেন, আমরা চাই শরিয়াহ ব্যাংকিং ব্যবস্থা আরও বিকশিত হোক, সেই কারণে আমরা এই ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি। এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, ব্যাংকের স্বার্থে আমাদের সচেতন গ্রাহকদের আন্দোলন।

তিনি বলেন, ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর খুব অল্প সময়ের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ, এশিয়া তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়। এই ব্যাংকের মাধ্যমে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসতো এবং ব্যাংকটি দেশের উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করতো। ২০১৭ সালে বিগত সরকারের মদতে গোয়েন্দা সংস্থার সহায়তায় ব্যাংকটির নিয়ন্ত্রণ এস আলম নামক একটি গ্রুপের হাতে তুলে দেওয়া হয়। এর ফলে অনিয়মিতভাবে ঋণ নেওয়া এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে ব্যাংকটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসা হয়।

তিনি বলেন, ব্যাংকের এই দুঃসময়ে এমডি ওমর ফারুক খান দায়িত্ব নেন এবং অল্প সময়ে গ্রাহকদের আস্থা অর্জন করে ব্যাংকটিকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। সোমবার রাতে ব্যাংকের এক অবৈধ ভার্চুয়াল সভায় তার পদত্যাগপত্র নেওয়া হয়েছে। জোরপূর্বক তাকে পদত্যাগ করানো হয়েছে।

এ ছাড়া, সম্প্রতি ড. জুবায়দুর রহমান পদত্যাগ করলে তার পরিবর্তে এমন একজনকে (খুরশিদ আলম) চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, যিনি এস আলম গ্রুপের দোসর এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত। এই নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও নৈতিক স্খলনের অভিযোগ রয়েছে। তাই সচেতন গ্রাহকরা তাকে মেনে নিতে পারছেন না।

তিনি বলেন, আমাদের দাবি হলো বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ অবিলম্বে বাতিল করে একজন সৎ, যোগ্য এবং শরীয়াহ ভিত্তিক ব্যাংকিংয়ে অভিজ্ঞ ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ করতে হবে। পাশাপাশি ওমর ফারুক খানের পদত্যাগপত্র নেওয়ার প্রক্রিয়া বাতিল করে তাকে স্বপদে পুনর্বহাল করতে হবে।

অধ্যাপক নুরুন্নবী আরও বলেন, এস আলম গ্রুপের হাতে থাকা ৮২ শতাংশ শেয়ার বিক্রি করে ব্যাংকের মূলধন সমন্বয় করতে হবে এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে ঋণের টাকা আদায় করতে হবে। একইসঙ্গে ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ১৮ নম্বর ধারা বাতিল করতে হবে, যা ঋণখেলাপিদের পরিচালনা পর্ষদে আসার সুযোগ করে দেয়। এ ছাড়া, ব্যাংক লুটপাট ও অর্থ পাচারের জন্য তদন্ত কমিটি গঠন করে স্পেশাল ট্রাইবুনালের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

ফোরামের আহ্বায়ক বলেন, গ্রাহক ফোরাম এই দাবি আদায়ে সারা দেশে ইসলামী ব্যাংকের শাখাগুলোতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে। ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এই আন্দোলন কোনো ব্যক্তি স্বার্থে নয় বরং দেশের অর্থনীতি এবং ব্যাংক ব্যবস্থাকে বাঁচানোর লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

আমার বার্তা/এমই

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নয়, তার স্ত্রী ঋণ খেলাপি: বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে ঘিরে ঋণ খেলাপির অভিযোগ নিয়ে চলা আলোচনা-সমালোচনার মধ্যে

বিদ্যুৎ দাম বৃদ্ধির আদেশ কাল, বাড়তে পারে ১৫ থেকে ২০ শতাংশ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার (৩ জুন) বিকেলে বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশ দিতে যাচ্ছে

দ্বিতীয় দিনের আন্দোলনে ইসলামী ব্যাংকের গ্রাহকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যের অবিলম্বে পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলে

অবশেষে অনলাইনে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডির পদত্যাগপত্র গৃহীত

দিনভর বিক্ষোভ, পুলিশ-গ্রাহক সংঘর্ষ ও নাটকীয় ঘটনাপ্রবাহের পর অবশেষে সোমবার (১ জুন) রাতে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা, গার্ড অব অনার প্রদান

জ্বালানির দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম করা হয়েছে: জামায়াত আমির

খোঁজ রাখেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলে, ঘরে মায়ের পচা-গলা মরদেহ

পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নয়, তার স্ত্রী ঋণ খেলাপি: বাংলাদেশ ব্যাংক

বিদ্যুৎ দাম বৃদ্ধির আদেশ কাল, বাড়তে পারে ১৫ থেকে ২০ শতাংশ

অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ: শিক্ষামন্ত্রী

অস্ট্রেলিয়া সিরিজের আগে হৃদয়-তামিমের ব্যাটে সেঞ্চুরি

রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ

গ্রাহকদের আন্দোলনকে রাজনৈতিক ট্যাগ দেওয়ার সুযোগ নেই: অধ্যাপক নুরুন্নবী

এআই-কে ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে প্রতারণা, যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড

হামের চেয়েও দক্ষভাবে ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

কর্মীদের কষ্টের টাকা নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: মন্ত্রী

কতবার কইছি বইন দরজাটা খুল, সে খুলে নাই: আদালতে রামিসার মা

আমের আঁটিতে দেখা গেল ‘ট্রাম্প,

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় লোমহর্ষক বর্ণনা দিলেন বাবা-মা

ইরানের সঙ্গে চুক্তি হতে পারে আগামী সপ্তাহেই: ডোনাল্ড ট্রাম্প

এআই অবকাঠামো গড়তে ৮০ বিলিয়ন ডলার সংগ্রহ করবে অ্যালফাবেট

দ্বিতীয় দিনের আন্দোলনে ইসলামী ব্যাংকের গ্রাহকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

এ প্রজন্মের যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন আসল বিপদ তাদের