ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

আমার বার্তা অনলাইন:
২৮ জুন ২০২৬, ১৮:১১

সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন জোরদারে বাংলাদেশকে ২৫ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে পরিসংখ্যান, কর প্রশাসন, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি ক্রয় এবং নিরীক্ষা ব্যবস্থার আধুনিকায়নে পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল রূপান্তর ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে।

রোববার (২৮ জুন) এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়। গত বছরের ১২ জুন বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ ২৫ কোটি মার্কিন ডলারের এ প্রকল্প অনুমোদন করে।

বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশের উচ্চাভিলাষী উন্নয়ন লক্ষ্য অর্জন, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য শক্তিশালী সরকারি প্রতিষ্ঠান, অধিক স্বচ্ছতা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অপরিহার্য। তবে সরকারি অর্থ ব্যবস্থাপনা, তথ্যব্যবস্থা, সরকারি ক্রয় ও রাজস্ব আহরণে বিদ্যমান দুর্বলতা এখনো দক্ষতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বড় বাধা হয়ে রয়েছে।

এ বাস্তবতায় স্ট্রেনথেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিটা) প্রকল্পের মাধ্যমে সরকারের মূল পাঁচটি প্রতিষ্ঠানকে আধুনিকায়নে সহায়তা করবে বিশ্বব্যাংক।

প্রকল্পের আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) সমন্বিত জাতীয় তথ্যব্যবস্থা গড়ে তোলা এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণের জন্য উচ্চমানের পরিসংখ্যান উৎপাদন ও ব্যবহার সক্ষমতা বাড়াতে সহায়তা দেওয়া হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসনে অটোমেশন, ই-ইনভয়েসিং এবং সমন্বিত ডিজিটাল সিস্টেম চালুর মাধ্যমে কর পরিপালন ও অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া পরিকল্পনা বিভাগে ডিজিটাল প্ল্যাটফর্ম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বিশ্লেষণ এবং রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা শক্তিশালী করা হবে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) ই-জিপি ব্যবস্থায় উন্নত ডিজিটাল সুবিধা যুক্ত করে সরকারি ক্রয়ে দক্ষতা, স্বচ্ছতা ও অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ে নিরীক্ষা কার্যক্রম ডিজিটাল করা হবে। এর মাধ্যমে বর্তমানে নিরীক্ষা প্রতিবেদন প্রকাশে গড়ে ৭২ মাস সময় লাগলেও তা কমিয়ে ৯ মাসে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশ্বব্যাংক বলছে, সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা দীর্ঘমেয়াদি ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলোকে শক্তিশালী করার মাধ্যমে প্রকল্পটি কার্যকর ও বিশ্বাসযোগ্য সরকারি প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়তা করবে। একইসঙ্গে ডিজিটাল ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সক্ষমতা উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে সরকারি সেবার মান বাড়ানো হবে।

এ বিষয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, জনগণকে আরও ভালো সেবা দিতে সরকারি প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং সুশাসন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি ক্রয়, তথ্যের মান, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ, সরকারি অর্থ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বাড়ানোর মাধ্যমে এ প্রকল্প কার্যকর সেবা প্রদানের ভিত্তি আরও শক্তিশালী করবে। একইসঙ্গে সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিত হবে।

বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে বলেন, বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টির জন্য এমন শক্তিশালী ও স্বচ্ছ প্রতিষ্ঠান প্রয়োজন, যেগুলোর ওপর জনগণ ও বিনিয়োগকারীরা আস্থা রাখতে পারে। সিটা প্রকল্প সরকারি মূল ব্যবস্থাগুলোকে আধুনিক করবে, তথ্যের গুণগত মান উন্নত করবে, সিদ্ধান্ত গ্রহণকে আরও তথ্যনির্ভর করবে এবং ফলাফল পর্যবেক্ষণ ও জবাবদিহি আরও কার্যকর করবে।

আমার বার্তা/এমই

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন

বাংলাদেশের বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি

ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির

প্রস্তাবিত বাজেটে মুদি দোকান, রেস্তোরাঁসহ ১৬ ধরনের খাতকে মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতামুক্ত রাখার দাবি

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

বৈশ্বিক বাজারে সার ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে

স্বস্তি নেই রাজধানীর বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ–মুরগি–সবজি

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে এখনো স্বস্তি ফিরেনি। আগের সপ্তাহের তুলনায় বাজারে বড় ধরনের পরিবর্তন না
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ঊধ্বর্তন ২১ কর্মকর্তাকে বদলি: সিআইডিপ্রধান মোশাররফ হোছাইন

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে দুই দফায় বিতর্ক

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

তুরাগ থেকে মরদেহ উদ্ধারের প্রচারিত তথ্য বিভ্রান্তিকর, দাবির সত্যতা নেই

বাজেটকে সাহসী উল্লেখ করে ববি হাজ্জাজ বললেন, ‘পারফেক্ট বলে কিছু নেই’

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ জন

সবুজবাগে ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাকৃবিতে শিক্ষকদের প্রশিক্ষণ

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

একজন রাইয়ান বানি ও বক্সিং নিয়ে তার স্বপ্ন...

বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

জাহাঙ্গীরনগরের বাজেটে রাজস্ব ঘাটতি ১০০ কোটি, এবার গবেষণায় বরাদ্দ শূন্য

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে বসে থাকবো না, সরাসরি সাইবার আইনে গ্রেপ্তার