ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বেপজা অঞ্চলে জুতার কারখানা করবে ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ কোম্পানি

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৬, ১৯:৪৭

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) পরিচালিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও একটি বিদেশি বিনিয়োগ যুক্ত হলো। ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ মালিকানাধীন ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি আধুনিক জুতা উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজার সঙ্গে ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডের এ চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রতিষ্ঠানটি ২ কোটি ১৬ লাখ (২১ দশমিক ৬০ মিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগে বিভিন্ন ধরনের জুতা উৎপাদন করবে। এ বিনিয়োগ দেশের রপ্তানিমুখী জুতা শিল্পে পণ্য বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ ইকবাল উমরানি চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

জানা গেছে, কারখানাটি পূর্ণাঙ্গভাবে উৎপাদনে গেলে ৪৬৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এখানে বছরে প্রায় ৩০ লাখ জোড়া ইনজেক্টেড, সিমেন্টেড, ক্যাজুয়াল, ফরমাল, লেডিস এবং সেফটি জুতা উৎপাদিত হবে। প্রতিষ্ঠানটির সম্ভাব্য বার্ষিক রপ্তানি আয় হবে ৩ কোটি ৭৫ লাখ (৩৭ দশমিক ৫ মিলিয়ন) মার্কিন ডলার। উৎপাদিত পণ্য ইতালি, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্র ও কলম্বিয়াসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডকে বেপজা পরিবারের নতুন বিনিয়োগ সম্প্রসারণকারী অংশীদার হিসেবে স্বাগত জানান। তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা ধারাবাহিকভাবে অবকাঠামো, সেবা এবং বিনিয়োগ সুবিধার উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, এই বিনিয়োগ দেশের রপ্তানি সক্ষমতা আরও শক্তিশালী করবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ ইকবাল উমরানি বলেন, বাংলাদেশে এটি আমাদের তৃতীয় বিনিয়োগ এবং তিনটিই বেপজার অধীন জোনে। আঞ্চলিক ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে আমরা ভারত ও ভিয়েতনামসহ বিভিন্ন সম্ভাব্য গন্তব্য মূল্যায়ন করেছি। তবে বিনিয়োগবান্ধব পরিবেশ, দক্ষ ও পেশাদার সেবা, নির্ভরযোগ্য অবকাঠামো এবং দীর্ঘদিনের ইতিবাচক অভিজ্ঞতার কারণে আমরা বাংলাদেশ, বিশেষ করে বেপজাকেই আমাদের সম্প্রসারণের জন্য সর্বোত্তম গন্তব্য হিসেবে বেছে নিয়েছি।

তিনি আরও বলেন, কুমিল্লা ইপিজেডে ইস্টপোর্ট লিমিটেডের মাধ্যমে ২০১৩ সালে আমাদের প্রথম বিনিয়োগের পর বেপজার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমাদের আস্থা আরও বাড়িয়েছে। সেই আস্থার ধারাবাহিকতায় আমরা আজ নতুন এই বিনিয়োগে এগিয়ে এসেছি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ. এস. এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ডেল্টাপোর্ট ফুটওয়্যারের প্রতিনিধি উত্তম কুমার তালুকদার উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের

ইসলামী ব্যাংককে ঘিরে চলমান নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের

বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমিয়ে ও নীতি সুদহার অপরিবর্তিত রেখে ২০২৬–২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই–ডিসেম্বর) মুদ্রানীতি (‘মনিটারি

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিজ সুসান রাইল। মঙ্গলবার (৩০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেপজা অঞ্চলে জুতার কারখানা করবে ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ কোম্পানি

পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতায় জোর দিতে হবে

দেশীয় পোলট্রি খাতে নতুন দিগন্ত, বাকৃবির নতুন রঙিন মুরগির জাত

আগামী অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

দেড়শ বছরের পুরোনো জুয়া আইন বাতিল, সংসদে নতুন আইন পাস

ইনুর সাজা পর্যাপ্ত হয়নি, আপিল করবে রাষ্ট্রপক্ষ: চিফ প্রসিকিউটর

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‌‌‌‌‌‌‌জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি গঠন

পতেঙ্গায় ৫৩ লাখ টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ উদ্বোধন

ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের

দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস

সরাইলের দুই গ্রাম রণক্ষেত্র, তৃতীয় দিনের মতো বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে

বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

বাংলাদেশি কার্গোর আশায় সমুদ্রবন্দর পরিচালনার শেয়ার বিক্রি আদানির