ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত?

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১১:৪২

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনা ও রুপার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই নতুন দর নির্ধারণ করা হয়। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এই বিক্রয়মূল্য কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের ভ্যাটসহ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮,৯৮৫ টাকা। ফলে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার ভ্যাটসহ দাম গিয়ে ঠেকছে প্রায় ২,২১,৪৪০ টাকায়।

একইভাবে ২১ ক্যারেট সোনার প্রতি গ্রামের ভ্যাটসহ দাম রাখা হয়েছে ১৮,১৩০ টাকা, যা ভরিপ্রতি হিসেবে দাঁড়ায় প্রায় ২,১১,৪৬১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৫,৫৭০ টাকা হিসেবে প্রতি ভরির দাম পড়ছে প্রায় ১,৮১,৬১০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি গ্রাম ১২,৭২০ টাকা নির্ধারণ করায় প্রতি ভরির দাম দাঁড়াচ্ছে প্রায় ১,৪৮,৩৬২ টাকা।

সোনার পাশাপাশি রূপার অলংকারের দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি গ্রামের ভ্যাটসহ মূল্য ৩৯৫ টাকা হিসেবে ভরিপ্রতি দাম পড়ছে প্রায় ৪,৬০৭ টাকা।

অন্যান্য মানের মধ্যে ২১ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৭৫ টাকা হিসেবে ভরিপ্রতি প্রায় ৪,৩৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩২৫ টাকা হিসেবে ভরিপ্রতি প্রায় ৩,৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি গ্রাম ২৪৫ টাকা হিসেবে ভরিপ্রতি প্রায় ২,৮৫৮ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি প্রযোজ্য হবে। বাজুসের পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সারা দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে।

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন, অর্থনৈতিক গবেষণা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে (বিএফটিআই)

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ধারার ব্যাংকের পুনর্গঠন কার্যক্রমে নতুন অগ্রগতির অংশ হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে

গ্যাস সরবরাহে বড় ঘাটতি, তিতাসের গ্রাহকদের দুর্ভোগ বাড়বে

কারিগরি ত্রুটির কারণে মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলো থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর মধ্যস্থতা চলছে— এমন খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

কসবা সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত

বেনজীরের বিষয় দুদকের কাছে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

এমপি গাজী নজরুলের ঘটনায় ‘তথ্য-উপাত্ত’ নিয়ে ব্যবস্থা নেবে জামায়াত

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: মহাসচিব

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল অ্যাসোসিয়েশনের অভিষেক

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০০৮: স্বাস্থ্য অধিদপ্তর

বিমানের টিকিটে ছাড় ছাড়াও যেসব সুবিধা পাবেন প্রবাসী কার্ডধারীরা

বন্যার্তদের পাশে বাকৃবির চট্টলা সমিতি, ৮০ পরিবার পেল নগদ সহায়তা