ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

কোচিং ব্যবসা বন্ধে ঢাকা বোর্ডের কঠোর নির্দেশনা জারি

আমার বার্তা অনলাইন:
১৩ নভেম্বর ২০২৫, ১৪:২২

সাভার উপজেলার আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে কোচিং ব্যবসা বন্ধসহ মোট ৩টি পৃথক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা। বোর্ডের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জারি করা আদেশে বলা হয়েছে, বিদ্যালয়ে কোনো ধরনের অতিরিক্ত ফি, বেতন বাড়ানো যাবে না। একইসঙ্গে সব আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং কোচিং বানিজ্য বন্ধের নীতিমালা অনুসরণ করতে হবে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কাছে পাঠানো এক চিঠিতে বোর্ডের কলেজ শাখার পরিচালক মো. রিজাউল করিম এসব নির্দেশনা দিয়েছেন।

এতে বলা হয়েছে, ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগের তদন্ত করে তিন দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে — শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড প্রণীত ভর্তি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনোভাবেই অতিরিক্ত ফি, সেশন চার্জ বা অনৈতিকভাবে ছাত্র–ছাত্রীদের বেতন বাড়ানো যাবে না।

এছাড়া প্রতিষ্ঠানের সব ধরনের আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং ম্যানুয়াল রশিদ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে ‘কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা–২০১২’ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

চিঠিতে আরও বলা হয়, এসব নির্দেশনা তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের দায়িত্ব বিদ্যালয়ের অধ্যক্ষ ও সভাপতি উভয়ের ওপর বর্তাবে।

তদন্ত প্রতিবেদনটি গত ২৮ জুলাই তারিখের একটি আদেশের সূত্র ধরে করা হয়। তদন্তে আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিষয় খোলার প্রক্রিয়ায় অসঙ্গতি ও নীতিমালা লঙ্ঘনের ইঙ্গিত পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ ছিল।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ও পিএইচপি এর মধ্যে সমঝোতা স্মারক

মালয়েশিয়ার স্বনামধন্য ইউসিএসআই (UCSI) বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পিএইচপি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পিএইচপি মোটরস লিমিটেডের

ভিসি ভবন ঘেরাওয়ের ঘোষণা আস-সুন্নাহ হলের শিক্ষার্থীদের

বিশেষ বৃত্তি নীতিমালায় সংযোজিত অযৌক্তিক শর্তসমূহের সংশোধন ও পুনর্বিন্যাস-সহ ৩ দফা দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

সরকারি স্কুলের মেধাতালিকায় ১০৭৫২১ জন, বেসরকারিতে প্রায় ২ লাখ

সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই ডিজিটাল লটারির ফল প্রকাশ করা

ভর্তিতে স্কুল পায়নি সাড়ে ৭ লাখ শিক্ষার্থী, শূন্য থাকছে পৌনে ৯ লাখে আসন

এদিকে, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট শূন্য আসন ছিল ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। সেখানে ফাঁকাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত