ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শিক্ষাব্যবস্থাকে এক সুতোয় আনতে গুরুত্ব দিচ্ছে সরকার: মাউশি ডিজি

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৬, ১০:৫০

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেছেন, দেশে গুণগত শিক্ষা নিশ্চিত করতে মাদ্রাসা, সাধারণ ও কারিগরি শিক্ষার মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রয়োজন। কারিকুলাম, শিক্ষাদান পদ্ধতি, সিলেবাস ও পরীক্ষা ব্যবস্থায় শিক্ষার সমমান বজায় রেখে সমন্বিত শিক্ষা কাঠামো গড়ে তুলতে এবং এক সুতোয় আনতে সরকার গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যের আগে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মাউশি ডিজি বলেন, শিক্ষাক্ষেত্রে অর্জন ও উৎকর্ষ ভবিষ্যতের উন্নয়নের ভিত্তি তৈরি করবে। সরকার গুণগত ও সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। মাদ্রাসা শিক্ষা, সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষাকে পৃথকভাবে না দেখে একটি সমন্বিত কাঠামোর মধ্যে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরইমধ্যে কারিকুলাম সংস্কারসহ বিভিন্ন বিষয়ে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, বর্তমান প্রশাসনের সঙ্গে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সমন্বয় ভালোভাবে এগোচ্ছে। আগামী দিনে মাদ্রাসা শিক্ষার স্তরে গুণগত শিক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু রাখতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো হবে। শিক্ষা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠান আলাদা হলেও লক্ষ্য একটিই। সিটি হচ্ছে শিক্ষার উন্নয়ন। মাদ্রাসা, মাধ্যমিক কিংবা কারিগরিসহ যে স্তরেই কাজ করা হোক না কেন, সবাই একই শিক্ষা পরিবারের অংশ হিসেবে কাজ করছে।

মাউশি মহাপরিচালক আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের ৫১টি অঙ্গীকারের মধ্যে ৪৩টি শিক্ষা সংশ্লিষ্ট। এর মধ্যে ২৯টি বিষয়ে অগ্রাধিকারভিত্তিতে ১৮০টি কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতা প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়েই প্রত্যাশিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ এই চিন্তা ও অঙ্গীকার নিয়ে শিক্ষা খাতকে এগিয়ে নিতে হবে৷

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আমার বার্তা /জেএইচ

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে : শিক্ষামন্ত্রী

ইসলামি শিক্ষাকে শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা ও দক্ষ মানবসম্পদ

শহীদ জিয়ার নামে ২ কলেজের নামকরণ, বদলালো আরও ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের দুটি বেসরকারি কলেজের নামকরণের অনুমোদন দিয়েছে সরকার। একই

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষা সংস্কারে সরকারের মূল লক্ষ্য লার্নিং আউটকাম বৃদ্ধি।

ফল প্রস্তুত শেষ হয়নি, জুনে মিলছে না প্রাথমিক বৃত্তির ফল

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশে আরও অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের। ফল প্রস্তুতের কাজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় কমছে পানি বাড়ছে ভাঙন, ঝুঁকিতে সেতু রক্ষা বাঁধ ও সড়ক

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে : শিক্ষামন্ত্রী

মুন্সীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের ঝোপে মিলল জীবিত নবজাতক

ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবলো পাথরবোঝাই লাইটার

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক গ্রেপ্তার

ফ্রিজড অর্থ থেকে ৬০০ কোটি ডলার পাচ্ছে ইরান, জানালেন পেজেশকিয়ান

ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

শিক্ষাব্যবস্থাকে এক সুতোয় আনতে গুরুত্ব দিচ্ছে সরকার: মাউশি ডিজি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

অবিশ্বাস্য! টাইব্রেকারে হেরে বিদায় নেদারল্যান্ডসের, শেষ ষোলোতে মরক্কো

শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

৩০ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

সমালোচনার মুখে পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

সংশোধনীসহ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হলো অর্থবিল

বন্ধুসহ রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত