ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

মতিঝিল আইডিয়ালে পাশের হার ৯৮.২১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৮৭ জন

আমার বার্তা অনলাইন:
৩১ অক্টোবর ২০২৬, ১৩:৫৯

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ বছর এইচএসসি পরীক্ষার পাসের হার ৯৮.২১ শতাংশ। চলতি বছর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮০৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, এর মধ্যে অ্যাপিয়ার্ড ছিল ১৭৯১ জন। এ বছর পাসের সংখ্যা ১৭৫৯ জন। এর মধ্যে মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮৭ জন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এই তথ্য পাওয়া যায়।

এ বছর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ প্লাস পান রুবাইদা ইসলাম। তিনি জানান, ‘মানবিক শাখা থেকে এ বছর আমি এ প্লাস পেয়েছি, তবে ইচ্ছা ছিল “গোল্ডেন এ প্লাস” পাওয়ার। আমার এসএসসিতে “গোল্ডেন এ প্লাস” ছিল। আমার আজকের জিপিএ-৫ পাওয়ার পেছনে আমার মায়ের অবদান অনেক বেশি।’

এসএসসি পাস করার পরে এখন ভবিষ্যতের প্ল্যান কী, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার তার ইচ্ছা আছে। পাশাপাশি সাংবাদিকতা এবং ল নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে।

রুবাইদা ইসলামের মা পারভীন বেগম জানান, ‘আমার দুই ছেলে, এক মেয়ে। আমার মেয়েই সবার ছোট। আমার অনেক আনন্দ লাগছে, তবে আরও আনন্দ পেতাম যদি আমার মেয়ে “গোল্ডেন এ প্লাস” পেত। এবারের পরীক্ষার প্রশ্নের ধরন এবং পরিবেশ-পরিস্থিতি তো আপনাদের সবারই জানা। এরপরেও আলহামদুলিল্লাহ আমার মেয়ে এ প্লাস পেয়েছে, তাতেই অনেক খুশি।’

আরেক শিক্ষার্থী অর্পিকা আফ্রিন ইকরা জানান, আজকের অবস্থানে আসার পেছনে শিক্ষকদের পাশাপাশি তার মায়ের বড় অবদান রয়েছে। শিক্ষকদের বকাঝকা ও নিয়মিত পড়াশোনার চাপ তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। মা পাশে না থাকলে তার পক্ষে এত দূর আসা সম্ভব হতো না।

এবারের পরীক্ষার প্রশ্ন নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, রসায়নের কয়েকটি প্রশ্ন ছিল বিভ্রান্তিকর। পদার্থবিজ্ঞানের প্রশ্নও তুলনামূলক কঠিন হয়েছে। বৃষ্টির মধ্যে পানি মাড়িয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়ায় পরবর্তী পরীক্ষায়ও প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করা উচিত ছিল বলে মনে করেন তিনি।

এখন তো এইচএসসি পাস করলেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী– জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, আমার ইচ্ছা মেডিকেল কলেজে পড়ার। সামনে যেহেতু ভর্তি পরীক্ষা আছে, তার জন্য প্রিপারেশন নিতে হবে।’

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭

বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রাথমিক শিক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতার বিকাশ

ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী

ডিজিটাল সরকারের কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য

বিদায় নেতানিয়াহু, থাকছে ইসরাইলের উগ্র ডানপন্থি নীতি

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা

তাওহিদ মুমিনের শ্রেষ্ঠ সম্পদ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে যার অধিকাংশই নারী: জুবাইদা রহমান

আ.লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমার আতশবাজি করেন

ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই : রুবিও

ডাক্তারদের যেন আর রাজনীতির শিকার হতে না হয় : মির্জা আব্বাস