ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার বার্তা অনলাইন
১৪ নভেম্বর ২০২৬, ১৯:৩৫

প্রথমবারের মতো বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম। বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের আন্তর্জাতিক তালিকায় নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ। ২০২৭ সালের ‘দ্য মুসলিম ৫০০’-এর তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর পাশাপাশি রয়েছেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা অধিকারকর্মী রাজিয়া সুলতানা। তিন ভিন্ন ক্ষেত্রের এই তিন ব্যক্তিত্বের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক মুসলিম পরিসরে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিত্বের একটি উল্লেখযোগ্য দিক তুলে ধরেছে।

জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (RISSC) প্রকাশিত ‘The Muslim 500: The World's 500 Most Influential Muslims’-এর ১৮তম বার্ষিক সংস্করণ এটি। প্রকাশনাটির ২০২৭ সালের Country Index-এ বাংলাদেশের অধীনে এই তিনজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রথমবার তালিকায় তারেক রহমান : ২০২৭ সালের সংস্করণে নতুনভাবে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে রাখা হয়েছে Political বা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বদের বিভাগে।

প্রকাশনায় তাঁর রাজনৈতিক পরিচয়, বিএনপির নেতৃত্ব এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফিরে রাজনৈতিক নেতৃত্বে সক্রিয় হওয়া এবং সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ তাঁর প্রোফাইলের উল্লেখযোগ্য অংশ।

একজন রাষ্ট্রপ্রধানের আন্তর্জাতিক পরিচিতি কেবল তাঁর রাজনৈতিক অবস্থানেই সীমাবদ্ধ থাকে না। দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সামাজিক স্থিতিশীলতা এবং নাগরিকদের জীবনমানের সঙ্গে তাঁর নেতৃত্বের প্রভাবও জড়িয়ে থাকে। সে বিবেচনায় আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের এই অন্তর্ভুক্তি যেমন পরিচিতির বিষয়, তেমনি দেশের মানুষের প্রত্যাশার কথাও সামনে নিয়ে আসে।

মানবাধিকারের লড়াইয়ে বাংলাদেশের আরেক পরিচয় : তালিকায় বাংলাদেশের আরেক প্রতিনিধি ড. হামিদা হোসেন। দীর্ঘদিন ধরে নারী অধিকার, শ্রমিকের অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি। আইন ও সালিশ কেন্দ্রের (ASK) অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বাংলাদেশের মানবাধিকার আন্দোলনে তাঁর ভূমিকা রয়েছে।

তাঁর কাজের ক্ষেত্র রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে, সাধারণ মানুষের অধিকার ও মর্যাদার সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে নারী ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের ভূমিকা তাঁকে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিত করেছে।

রোহিঙ্গা নারীদের কণ্ঠস্বর রাজিয়া সুলতানা : তৃতীয় নাম রাজিয়া সুলতানা। রোহিঙ্গা নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন তিনি। আইনজীবী ও মানবাধিকারকর্মী হিসেবে রোহিঙ্গা নারীদের নির্যাতন ও সহিংসতার অভিজ্ঞতা নথিবদ্ধ করা এবং বিশ্ববাসীর সামনে তুলে ধরার ক্ষেত্রে তাঁর ভূমিকা রয়েছে।

২০১৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের International Women of Courage Award অর্জন করেন।

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য দীর্ঘদিনের মানবিক ও আন্তর্জাতিক বাস্তবতা। এই সংকটের মধ্যে ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজ করা একজন ব্যক্তির আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট মানবিক বাস্তবতাকেও সামনে আনে।

কীভাবে তৈরি হয় ‘দ্য মুসলিম ৫০০’ : প্রকাশনাটির ভূমিকা অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলমানের সমাজে রাজনৈতিক, সাংস্কৃতিক, আদর্শিক, অর্থনৈতিক কিংবা অন্য কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করার সক্ষমতাকে বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়।

এতে সামাজিক পরিসংখ্যান, জনমত, উন্মুক্ত মনোনয়ন এবং বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করা হয়। ব্যক্তির দীর্ঘমেয়াদি অবদানকেও গুরুত্ব দেওয়া হয়।

তালিকার প্রথম ৫০ জনকে ক্রমিক অবস্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়, তাঁদের আলাদা র‍্যাঙ্ক দেওয়া হয় না। সে কারণে বাংলাদেশের তিন ব্যক্তির নাম তালিকায় থাকলেও তাঁদের নির্দিষ্ট অবস্থান উল্লেখ করা হয়নি।

প্রকাশকদের ভাষ্য অনুযায়ী, তালিকায় অন্তর্ভুক্তি সংশ্লিষ্ট ব্যক্তির সব মতামত বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন কিংবা অনুমোদন নয়; বরং মুসলিম বিশ্বে তাঁদের প্রভাবের একটি মূল্যায়ন।

রাজনীতি, মানবাধিকার ও প্রান্তিক মানুষের অধিকার—তিনটি ভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্ব নিয়ে ২০২৭ সালের তালিকায় বাংলাদেশের উপস্থিতি নতুন করে আন্তর্জাতিক পরিচিতির একটি জানালা খুলেছে। তবে এমন পরিচিতির সবচেয়ে বড় তাৎপর্য তখনই তৈরি হবে, যখন দেশের মানুষের জীবনেও ন্যায়বিচার, নিরাপত্তা, মর্যাদা ও উন্নয়নের ইতিবাচক প্রতিফলন দেখা যাবে।

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

বিশ্বের প্রভাবশালী আলেমের অন্যতম জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আওলাদে রাসুল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। সফরকালে জাতীয় মসজিদ বায়তুল

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তুরস্কের আনতালিয়ায়

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

প্যারিস চুক্তির আওতায় আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতা জোরদারে সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য

বিদায় নেতানিয়াহু, থাকছে ইসরাইলের উগ্র ডানপন্থি নীতি

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা

তাওহিদ মুমিনের শ্রেষ্ঠ সম্পদ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে যার অধিকাংশই নারী: জুবাইদা রহমান

আ.লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমার আতশবাজি করেন

ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই : রুবিও

ডাক্তারদের যেন আর রাজনীতির শিকার হতে না হয় : মির্জা আব্বাস