ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

কোপার ফাইনাল মাতাবেন শাকিরা

বিনোদন ডেস্ক:
১০ জুলাই ২০২৪, ১৯:৩৭

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসন্ন কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে গানে মাতাবেন পপ তারকা শাকিরা। আগামী ১৪ জুলাই কোপার মঞ্চে এবারই প্রথম পারফর্ম করবেন কলম্বিয়ান এই শিল্পী।

মার্কিন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ‘কনমেবল’ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। আর সেখানেই প্রায় ৫৪ হাজার লোকের সামনে মঞ্চ মাতাবেন শাকিরা। স্থানীয় সময় রোববার রাত ৮টায় নির্ধারিত ম্যাচের মধ্য বিরতিতে পারফর্ম করার কথা রয়েছে এই শিল্পীর।

গ্যালারি ভর্তি দর্শক ছাড়াও এদিনের ফাইনাল খেলা দেখতে প্রস্তত রয়েছেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। তারাও পর্দায় দেখতে পাবেন শাকিরার পারফর্ম।

উল্লেখ্য, বাংলাদেশ সময় আগামী সোমবার সকাল ৬ টায় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সময় টিভি পর্দায় শাকিরাকে দেখতে পাবেন দর্শকেরা।

প্রসঙ্গত, ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শাকিরা। গানটি এখনও ফুটবলপ্রেমীদের মুখে মুখে।

আমার বার্তা/এমই

সৎ থাকুন, সময় পরিবর্তন হবে: তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন। তিশা প্রথম

ছেলেকে নিয়ে ঘুরছেন শরিফুল, ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। ২০২১

শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়

মাদক কাণ্ডে যুক্তের বিষয়ে যা বললেন তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়