ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা

বিনোদন ডেস্ক:
৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৭
শাকিব খান ও ইধিকা পাল। ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। প্রথম সিনেমাতেই সাবলীল অভিনয় আর স্নিগ্ধ হাসিতে সবার নজর কাড়েন এই অভিনেত্রী।

‘প্রিয়তমা’ মুক্তির পর দুই বাংলায় খ্যাতি কুড়ান ইধিকা। তবে সিনেমাটি মুক্তির পর গুঞ্জন উঠেছিল, শাকিব খানের সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, যাদের বিপরীতে অভিনয় করেছি, সবার সঙ্গেই তো সম্পর্ক আছে! আমাকে কেউ কেউ এত ভালোবাসেন, তাই হয়তো আমাকে নিয়ে বেশি ভেবে ফেলছেন। আসলে আমাকে নিয়ে কোনো গঠনমূলক আলোচনা শুনলে আমি সেটা নিয়ে ভাবি। কিন্তু এই ধরনের রটনায় কান দিয়ে মানসিক শান্তিতে প্রভাব ফেলতে দিলে কাজ করব কখন?

এ সময় ইধিকার কাছে জানতে চাওয়া হয়, এই মুহূর্তে তার রিলেশনশিপ স্ট্যাটাস ঠিক কী? জবাবে অভিনেত্রী বলেন, আমাকে সত্যি যারা ভালোবাসেন, তাদের উদ্দেশে বলি, আমি কিন্তু একেবারে সিঙ্গেল।

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সাফল্যের পর এ জুটিকে নিয়ে ‘বরবাদ’ সিনেমা নির্মাণ করছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। চলতি বছরের অক্টোবরে সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে মুম্বাইয়ে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

আমার বার্তা/এমই

সৎ থাকুন, সময় পরিবর্তন হবে: তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন। তিশা প্রথম

ছেলেকে নিয়ে ঘুরছেন শরিফুল, ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। ২০২১

মাদক কাণ্ডে যুক্তের বিষয়ে যা বললেন তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও

অন্তর্বর্তী সরকারকে পাঁচ প্রশ্ন ছুঁড়ে দিলেন আসিফ আকবর

বাংলা গানের যুবরাজ সংগীতশিল্পী আসিফ আকবর। বৈষম্য বিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন তিনি। তার সন্তানকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়