ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্বর্তী সরকারকে পাঁচ প্রশ্ন ছুঁড়ে দিলেন আসিফ আকবর

বিনোদন ডেস্ক:
২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৭

বাংলা গানের যুবরাজ সংগীতশিল্পী আসিফ আকবর। বৈষম্য বিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন তিনি। তার সন্তানকে নিয়ে রাজপথেও নামেন এ সংগীতশিল্পী। ৫ই আগষ্টের পর নতুন সরকার গঠিত হলে সরকারকে দারুণভাবে সমর্থন করেন তিনি। এমনকি সে সময় আসিফ জানিয়ে ছিলেন তিন মাস পরেই সরকারের আলোচনা-সমালোচনা করবেন।

গানের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন গায়ক আসিফ আকবর। তিনি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়েছিলেন ১০০ দিন। এরপর আলোচনা সমালোচনা করবেন বলে জানিয়েছিলেন। শত দিন কাটতে আসিফ সরকারের উদ্দেশে ছুড়ে দিয়েছিলেন পাঁচ প্রশ্ন। তার এক মাসের মাথায় অন্তর্বর্তীকালীন সরকারকে দিলেন স্পষ্ট বার্তা।

শনিবার (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুকে আসিফ লিখেন, অন্তর্বতীকালীন সরকারের জবাবদিহিতা এখন সময়ের দাবি। ৯টা-৫টা অফিস করে দেশ চালানো অসম্ভব। মুক্তি দিন, অথবা মুক্ত হয়ে যান।

এর আগে সরকারকে ৫ প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, মিডিয়ায় বলেছিলাম অন্তবর্তী সরকারের একশো দিন পূর্ণ না হলে আলোচনা-সমালোচনায় যাব না। নতুন সরকারকে একশো দিন সময় দেওয়া এক ধরনের সৌজন‍্যতা। আমার তরফ থেকে সৌজন‍্যতা শেষ, এখন থেকে ভালমন্দ লিখতে হবে, পুরনো অভ‍্যাস। শুরু করতে চাই আমার জেলা কুমিল্লা নিয়ে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুজনেই কুমিল্লার সন্তান, দুজনেই সরকারের প্রভাবশালী সভাসদ, আপনাদের অভিনন্দন।

এরপর লিখেন, এই মওসুমে বিপিএল ক্রিকেটে কুমিল্লা নেই কেন! এই প্রশ্নের উত্তর তিন নম্বর আসিফ, অর্থ‍্যাৎ আমার কাছে জানতে চায়, আমি নিজেও জানতে চাই। আসিফ মাহমুদ আপনি এই সহজ ব‍্যাখ‍্যাটা দিয়ে দিন প্লিজ।

গায়কের পরের প্রশ্ন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ‍্যাডহক কমিটি এখনোও কেন দেওয়া হয়নি! কেন এখনো অনিশ্চয়তা! মূল কমিটি তাহলে কবে হবে? খেলাধুলার ইয়ার ক‍্যালেন্ডার কীভাবে হবে? এদিকে লোকাল খেলাধুলা বন্ধ হয়ে আছে!’

তৃতীয় প্রশ্নে লিখেন, ঢাকার ফুটবল টিমকে কুমিল্লা স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণ কী! তারা হোমগ্রাউন্ড বানিয়ে খেলবে আর কুমিল্লার খেলোয়াড়রা থাকবে মাঠের বাইরে, এটা কোন ধরনের যুক্তি! ক্রিকেট মওসুম শুরু হয়ে গেছে, অথচ মাঠ দখল করেছে ঢাকার ক্লাব ফুটবল দল! কুমিল্লার খেলোয়াড় সৃষ্টিতে মহা প্রতিবন্ধক এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন!

পরের প্রশ্ন, পতিত স্বৈরাচার হাসিনা কুমিল্লা বিভাগ নিয়ে কলোরেক্টাল (Colorectal) অ‍্যালার্জিতে ভূগে শেষমেশ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ‍্য হলো। আপনারা এবার কাইন্ডলি কুমিল্লাবাসীকে জানান— কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাঁধা কোথায়! অগ্রগতি কতদূর!

শেষ প্রশ্নে আসিফ লিখেন, কুমিল্লা, ফেনী, চাঁদপুর নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া— ছয় জেলায় প্রবাসী আধিক‍্য বেশি। কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করার দাবি বহু আগে থেকেই সরব, আপনাদের পদক্ষেপ কী— জানতে চাই।

সবশেষে গায়ক বলেন, আসলে স্বাধীনতার পরে কুমিল্লা জেলাবাসী বিরাট বিরাট নেতা মন্ত্রী পেয়ে শুধু তৃপ্তির ঢেঁকুর তুলেছে, মেডিকেল কলেজ আর কুমিল্লা বিশ্ববিদ‍্যালয় ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। কুমিল্লাবাসীর পক্ষ থেকে করা এই জরুরী প্রশ্নগুলোর উত্তর দিয়ে বাধিত করবেন।

আমার বার্তা/এমই

সৎ থাকুন, সময় পরিবর্তন হবে: তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন। তিশা প্রথম

ছেলেকে নিয়ে ঘুরছেন শরিফুল, ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। ২০২১

শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়

মাদক কাণ্ডে যুক্তের বিষয়ে যা বললেন তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়