ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

ছোট পোশাক পরলেই মা খারাপ না, এটা আমার ছেলে জানুক

আমার বার্তা অনলাইন
১২ এপ্রিল ২০২৫, ১২:৪২
আপডেট  : ১২ এপ্রিল ২০২৫, ১২:৪৭

টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বাংলাদেশের ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। এই অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেছেন চিত্রনায়ক রাহুল ব্যানার্জিকে। মাঝে তাদের দূরত্ব বাড়ে আলাদা থাকা শুরু করেন। হয় বিচ্ছেদও। তাদের সংসারে রয়েছে সহজ নামের এক পুত্রসন্তান। তবে বিয়ে-বিচ্ছেদের পর আবার সংসারে ফিরেছেন তারা। অভিনয় ছাড়াও যাপিত জীবনের নানা ঘটনা নিয়ে তুমুল সমালোচিত হয়েছেন এই দম্পতি।

কখনো সংসার জীবন নিয়ে, কখনো সাহসী পোশাকে ফটোশুট করে ট্রলের শিকার হয়েছেন প্রিয়াঙ্কা সরকার। এসব বিষয় কীভাবে দেখেন, কীভাবে সামাল দেন ‘চিরদিনই তুমি যে আমার’খ্যাত এই তারকা? এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা সরকার বলেন, “আগে এই বিষয়গুলো অনেক বেশি প্রভাব ফেলত। কিন্তু এখন আমাকে আর এগুলো প্রভাবিত করে না। স্যোশাল মিডিয়ায় মানুষ এখন খুব গুরুত্ব পেতে চান। তাদের মনে হয়, একটা নেতিবাচক মন্তব্য করলে তার পরিবর্তে আরো বেশ কয়েকটা মন্তব্য করবেন অন্যরা, ফলস্বরূপ তার রিচ বাড়বে। একটা পোস্ট করলে চারটা বাজে কমেন্টের সঙ্গে ছয়টা ভালো কমেন্টও আসে। আমি ভালো কমেন্টগুলোকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। তাতে আমি ভালো থাকি। তবে চোখে সবই পড়ে, পোশাক থেকে ব্যক্তিগত জীবন সবটা নিয়েই তারা মন্তব্য করেন।”

উদাহরণ টেনে প্রিয়াঙ্কা সরকার বলেন, “আমাকে অনেকে মন্তব্য করেছিলেন, ‘একজন মা হয়ে এই ধরনের পোশাক কীভাবে পরতে পারে? বা বোল্ড ফটোশুট কীভাবে করতে পারেন?’ আমি কী পোশাক পরলাম সেটা দিয়ে তো মানুষটা কীরকম তা বিচার করা যেতে পারে না। আমার মনে হয়, আমি মা বলেই নির্দ্বিধায় আরো বেশি করে বোল্ড ফটোশুট সামনে আনব। কারণ আমার ছেলের জানা দরকার ছোট জামা বা একটা বোল্ড পোশাক পরেছে বলেই তার মা খারাপ মহিলা হয়ে যেতে পারে না। সে যদি নিজের মাকে ওই পোশাকে দেখে সম্মান করতে শেখে, তবেই বাইরে অন্য কোনো মহিলা সেই ধরনের পোশাক পরলে তাকে অসম্মান করবে না, সহজেই তাকে একটা তকমা দিয়ে দেবে না। আমি মা হিসেবে আমার সন্তানকে এইটুকু সহানুভূতিশীল তৈরি করার চেষ্টা করি।”

কষ্ট পেলে প্রিয়াঙ্কা তা কীভাবে সামলান? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমি ঈশ্বরে বিশ্বাস করি, খুব ঈশ্বরভক্ত। আসলে জীবন কখনো মসৃণ না। সেখানে অনেক ওঠাপড়া। এটা মেনে নিতে হবে, সেটা না থাকলেই বরং জীবন পানসে। কাজের জায়গা বলুন কিংবা সম্পর্ক, এই ওঠাপড়া না থাকলে একটা সময়ের পর আপনিও একঘেয়েমিতে ভুগবেন। এই ওঠাপড়া থেকে ভালো দিকটা আপনি নেবেন, না কি মন্দ দিকের ধাক্কায় অবসাদে ডুবে যাবেন, তা আপনার উপর নির্ভর করছে।”

খানিকটা ব্যাখ্যা করে প্রিয়াঙ্কা সরকার বলেন, “আমি অন্তত এই ওঠাপড়া থেকে ভালোটাই নেওয়ার চেষ্টা করি। খুব দুঃখের সময় আশায় বুক বেঁধেছি, এরপর ভালো কিছু হবে, হয়েছেও। খারাপ সময় থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি, কীভাবে ওই সময় অতিক্রম করতে হয়। কোনো মানুষের জীবনে শুধু খারাপ বা শুধু ভালো হয় না। লড়াইটা চালিয়ে যেতে হবে। খারাপ সময় আসলে মনে মনে বলি, এই সময়টাও কেটে যাবে। এই বিশ্বাস আঁকড়েই পথ চলছি। আমার অনুরাগীদেরও সেই বার্তাই দেব, ধৈর্য ধরতে হবে।”

আমার বার্তা/জেএইচ

মেকআপ ছাড়া থাকতেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ: ফারিণ

নাটক ও ওয়েব সিরিজ পেরিয়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেশের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। কাজের বাইরে নানা ইস্যুতে সামাজিকমাধ্যমে নিজের মতামত তুলে ধরেন তিনি।

‘মেরিল-প্রথম আলো’ আসরে ভিন্ন লুকে নজর কাড়লেন প্রিয় মনি

সম্প্রতি রাজধানীর এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘মেরিল-প্রথম আলো’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে দীর্ঘদিনের নীরবতা ভেঙে ভিন্ন

ফ্লোরাল লুকে নেটিজেনদের প্রশংসায় তটিনী

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

৫ বছর পর ঢাকা-ইইউ কূটনৈতিক সংলাপ, অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার