ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

আমার বার্তা অনলাইন
২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৫
আপডেট  : ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৬

দেশের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। কাজের বাইরে নানা ইস্যুতে সামাজিকমাধ্যমে নিজের মতামত তুলে ধরেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার অপঘাতে মৃত্যুর ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ ও প্রশ্ন তুলেছেন তিনি। বিশেষ করে বুলেট বৈরাগীর মৃত্যুর প্রসঙ্গ টেনে মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিকমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে ফারিয়া লেখেন, আমাদের দেশে অপঘাতে মৃত্যুর খবরগুলো যেন ধীরে ধীরে ‘নিউ নর্মাল’ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ শোক, সামান্য আলোচনা ও প্রতিবাদের পর আবার সব আগের মতো হয়ে যায়।

মানুষের জীবনের মূল্য যেন কোথাও হারিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও লেখেন, এ ধরনের ঘটনার পরপরই সমাজ অন্য প্রসঙ্গে ব্যস্ত হয়ে পড়ে।

কারও বিয়ে, বিচ্ছেদ বা তুচ্ছ নানা বিষয় নিয়ে আলোচনায় ডুবে গিয়ে মানুষ একেকটি অসমাপ্ত জীবন ও ভেঙে যাওয়া পরিবারের কষ্ট ভুলে যায়।

তবে এই বাস্তবতায় নিজেকেও পুরোপুরি আলাদা ভাবতে পারছেন না ফারিয়া। এই অভিনয়শিল্পী জানান, তবুও বুলেট বৈরাগীর স্ত্রীর মুখ তার মন থেকে সরছে না। একজন নতুন মা হিসেবে এমন কঠিন পরিস্থিতিতে পড়া তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।

শবনম ফারিয়া লেখেন, এক মুহূর্তেই জীবন কীভাবে ওলটপালট হয়ে যেতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। যে মানুষটি ছিল ভালোবাসা, ভরসা ও ভবিষ্যতের প্রতীক, সে হঠাৎ করেই স্মৃতিতে পরিণত হয়েছে। এখন সেই পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে তার স্ত্রীকে-সন্তান এবং শ্বশুর-শাশুড়ির দায়িত্বও তার কাঁধে এসে পড়েছে।

জীবনের অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি লেখেন, সকালে ঘর থেকে বের হওয়া মানুষ সন্ধ্যায় ফিরবে-এই নিশ্চয়তাটুকুও যেন আজ আর নেই। শুধু সরকার পরিবর্তন করলেই হবে না, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাস্তায় বের হয়ে নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা না থাকলে প্রকৃত কোনো পরিবর্তন আসবে না।

‘মেরিল-প্রথম আলো’ আসরে ভিন্ন লুকে নজর কাড়লেন প্রিয় মনি

সম্প্রতি রাজধানীর এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘মেরিল-প্রথম আলো’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে দীর্ঘদিনের নীরবতা ভেঙে ভিন্ন

ফ্লোরাল লুকে নেটিজেনদের প্রশংসায় তটিনী

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

‘রেড হট’ অবতারে নজর কাড়লেন মিম

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট আর গ্ল্যামার দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন চিত্রনায়িকা ও মডেল

একাই ছাপিয়ে গেলেন সবাইকে : নুসরাত ফারিয়ার ঝলক

সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫-এর জমকালো আয়োজনে নানা পরিবেশনার ভিড়ে সবচেয়ে বেশি আলোচনায় উঠে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৫টি ইট ভাটাকে ত্রিশ লক্ষ টাকা জরিমানা 

সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী

রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী

বৃষ্টিতে ফসল হারানো কৃষকদের পাশে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা

চুক্তি রক্ষা করা হলে বিনিয়োগ আসে: মার্কিন রাষ্ট্রদূত

চাঁদপুর-নীলফামারীতে মেডিকেল কলেজ-হাসপাতাল নির্মাণে উদ্যোগ: প্রধানমন্ত্রী

৪ নদীর পানি বিপৎসীমার ‍উপরে, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাংলাদেশ-যুক্তরাজ্য সামরিক সম্পর্ক জোরদারে আলোচনা

বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি ও সংসদীয় বিতর্ক বিষয়ক প্রস্তাবনা

ফ্লাই দুবাই পুনরায় সিলেট থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে: বিমানমন্ত্রী

পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী

নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল

র্নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন 

সুজনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের অনুদান নিয়ে প্রশ্ন

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

বজ্রপাতে কোল থেকে ছিটকে পড়ল শিশু, নিথর দেহ পড়ে রইল বাবার

বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ কর্মী নিতে বেলারুশকে অনুরোধ প্রতিমন্ত্রীর

আওয়ামী লীগ আমলে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: পার্থ