ই-পেপার সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

সমাজে নারীর প্রেম নিয়েই সমস্যা: স্বস্তিকা

আমার বার্তা অনলাইন:
২৩ এপ্রিল ২০২৫, ১৫:৫৫

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি মানেই রাখডাখ না রেখেই খোলামেলা সব বলে দিতে পারেন। সিনেমার মত তার ব্যক্তিগত জীবনও বেশ সিনেমাটিক। জীবনে বহু সম্পর্কে জড়িয়েছেন এই আবেদনময়ী নায়িকা। আর কোনো সম্পর্ক নিয়ে গোপনীয়তা নেই।

কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে জানান, জীবনে ছয়বার সম্পর্কে জড়িয়েছেন তিনি। স্বস্তিকার এই মন্তব্য ঘিরে নেটিজেনরা নানা চর্চা শুরু করেন। এবার সেসব চর্চার জবাবে অভিনেত্রী বলেন, ‘৬টা নয়, আমি ৬০০ প্রেম করেছি, আগে ভুল বলেছি। ক্যাওড়াতলা যাওয়ার আগে আমি আরও একটা শূন্য এর সঙ্গে জুড়তে চাই। এটাই আমার জীবনের উদ্দেশ্য।’

চর্চা-সমালোচনার তোয়াক্কা করেন না অভিনেত্রী। তিনি বলেন, 'জীবন আমার। যদি মনে হয়, ছয় হাজার মানুষকে ভালোবাসব, তাহলে বেশ করবো। আমি তো বলছি না যে, ছয়জনকে মারব, খুন করব, তাদের গলা চিরে রক্ত খাব, ধর্ষণ করব, তাদের সঙ্গে জালিয়াতি করব বা কাজ করিয়ে পয়সা দেব না। আমাদের আশপাশে সমাজে তো এগুলোই হচ্ছে। প্রেম করব, তাতেও মানুষের সমস্যা! তাহলে যা হচ্ছে আশপাশে তা-ই হোক।’

সমাজে নারীর প্রেম নিয়েই সমস্যা, পুরুষরা এসব চর্চার বাইরে- এমন মন্তব্য করে অভিনেত্রী বলেন, ''ভালোবাসাটা কেন সমস্যা হবে? অবশ্য এটা মহিলা বলেই হয়। ছেলেরা করলে আমরা তাদের বলি, ‘হ্যাভিং অ্যা ওয়াইল্ড লাইফ'। ভীষণ দারুণ একটা জীবন। আর মেয়েরা করলে তাদের বেশ্যা বলে। মেয়েরা ৬টা প্রেম করলে বেশ্যা। ছেলেরা ৬টা প্রেম করলে লোকে বলে, ‘ভাই এলেম আছে।’ এই সমাজে আমরা বাস করছি।”

অভিনেত্রীর মতে, মৃত্যুর আগে তিনি আরও প্রেম করতে চান। প্রচুর মানুষকে ভালোবাসতে চান। অনেক ভালোবাসা দেওয়ার আছে, তা দিতে চান। লিফলেটের মতো বিলি করতে চান। জীবনটা পরিপূর্ণ করেই মরতে চান এ অভিনেত্রী। সূত্র: হিন্দুস্তান টাইমস

আমার বার্তা/এল/এমই

একাই ছাপিয়ে গেলেন সবাইকে : নুসরাত ফারিয়ার ঝলক

সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫-এর জমকালো আয়োজনে নানা পরিবেশনার ভিড়ে সবচেয়ে বেশি আলোচনায় উঠে

সার্জারি গুঞ্জন ও ট্রল নিয়ে মুখ খুললেন পায়েল

ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। আট বছরের বেশি সময় ক্যারিয়ারে উপহার দিয়েছেন বহু দর্শকপ্রিয় নাটক।

এবার ‘গোল্ড গালা’য় সম্মাননা পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গোল্ড হাউজ। পাঁচ বছর ধরে তারা আয়োজন করছে গোল্ড গালা। প্রতি আসরে বিভিন্ন

সুশান্তের মৃত্যুর মামলায় আইনি জটিলতা কাটল রিয়ার

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তার তৎকালীন প্রেমিকা ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় সুইজারল্যান্ড

সিলেটের পর এবার কুড়িগ্রামে বিস্তৃত নাদিরার নারী উন্নয়ন প্রকল্প

শিক্ষা-প্রযুক্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান

কৃষক-জেলেদের সুরক্ষায় বজ্রপাত প্রতিরোধে জোর দিচ্ছে সরকার

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ: স্পিকার

দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের বিষয় উল্লেখ করে সুষ্ঠু বিচারের আশা

পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

চুরির ঘটনায় সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক বরখাস্ত

মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করব: প্রধানমন্ত্রী

দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে: সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল রণক্ষেত্র, আহত ৪

প্রথম টি-টোয়েন্টি: নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

কোনো ছাড় নয়, মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য: চিফ হুইপ

গণভোট-জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ

কর্মীদের আকামাহ ফি কমাতে সৌদি সরকারের সহযোগিতা চায় বাংলাদেশ