ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ: আরিফিন শুভ

আমার বার্তা অনলাইন
০৫ মে ২০২৫, ১৩:৫৩

বেশ অনেকদিন ধরেই পর্দার বাইরে থাকার পর ভরপুর অ্যাকশন নিয়ে ফিরছেন ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ। আসছে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘নীলচক্র’। ইতোমধ্যে দেখা গেছে সেই ছবির খানিক ঝলকও। আর সে থেকে নায়কের প্রত্যাবর্তনের অপেক্ষায় ভক্তরা।

কিন্তু গত বছরের মাঝের দিক থেকে নিজেকে একেবারেই আড়াল করে নিয়েছিলেন আরিফিন শুভ। ব্যক্তিগত জীবন নিয়েও নানা সংকটে ছিলেন নায়ক। সে বছরই দেন সংসার ভাঙার খবর। এরপর একাকিত্ব ও মানসিক অবস্থার নানা অবনতির কথাও তুলে ধরেন।

আরিফিন শুভর সময়টা খারাপ হতে শুরু করে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর। তার অভিনীত সর্বশেষ শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ করে তৎকালীন সরকারের সহযোগী কিংবা দোসর হিসেবেও আখ্যা পান নায়ক। এছাড়াও আওয়ামী সরকারের আমলে সুবিধা নেওয়ায় জড়িয়ে পড়েন রাজনৈতিক বিতর্কেও।

তবে সেসব এখন অতীত। নায়ক আরিফিন শুভ এখন ব্যস্ত তার নিজের কাজ নিয়ে। বর্তমান দেশ ছেড়ে অবস্থান করছেন ভারতের কলকাতায়। সৌমিক সেনের পরিচালনায় হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-এর কাজের জন্যই তার ওপার বাংলায় যাওয়া আসা। সেখানে ভারতীয় সংবাদমাধ্যমের মুখে পড়েন নায়ক, মুখ খোলেন তার রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ার প্রসঙ্গে।

আরিফিন শুভ’র স্পষ্ট ভাষ্য, ‘পৃথিবীতে যত জায়গায় এ পর্যন্ত কোনো অভ্যুত্থান হয়েছে, তার সঙ্গে কিছু কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কের মধ্য দিয়ে শান্তিতে যাচ্ছিলেন, কিন্তু আচমকা একটা ঘটনার শিকার হয়ে গেছেন। এতে কিছু করার থাকে না। আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিচ্ছু করি না। কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম, তা হলে কলকাতার এই ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না।’

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সেই সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদে নিয়েও কথা বলেন আরিফিন শুভ। অভিনেতার কথায়, ‘বাইরের আলোচনা আমার ওপর প্রভাব ফেলে না। সম্পর্ক ভাঙার ঘটনা পৃথিবীতে প্রথম ঘটছে না। এর চেয়ে অনেক খারাপ কিছু প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে। অভিনয় জগতে থাকার জন্য আমাদের নিয়ে মুখরোচক খবর হয়, কী আর করা যাবে!’

আমার বার্তা/জেএইচ

হয়তো এখনো বড় পর্দার জন্য পুরোপুরি উপযুক্ত নই: আইশা খান

বর্তমান সময়ের অন্যতম নন্দিত ও দর্শকপ্রিয় অভিনেত্রী আইশা খান। নিজস্ব অভিনয়শৈলী, ব্যক্তিত্ব আর স্নিগ্ধতায় খুব

শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন

জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি নবায়ন করেছেন গায়ক ও গীতিকার তাহসান খান।

কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক: সুনেরাহ

সামাজিক মাধ্যমে যাচাই-বাছাইহীন লেখালেখি ও তার নেতিবাচক প্রবণতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী সুনেরাহ

অনুদানপ্রাপ্ত ‘সুরাইয়া’ সিনেমায় প্রথমবার একসঙ্গে শ্যামল-তুষি

সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী নাজিফা তুষি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রশংসিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

হ্যাপি আর্থ ডে: আমাদের গ্রহ, আমাদের দায়িত্ব

একজন অতিরিক্ত আইজিপিসহ ২৩ কর্মকর্তার রদবদল

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: নৌমন্ত্রী

১৪ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বাবা-ছেলে মিলে শ্যালকের পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ৩ জন

সংসদ চাইলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

তনু হত্যা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার ৩ দিনের রিমান্ডে

মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের ঘাটতি নেই, দু-তিন দিনেই পরিস্থিতি স্বাভাবিক হবে: শ্রমমন্ত্রী

অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী

হাসপাতালের সরঞ্জাম লুটে জড়িতরা যত বড়ই হোক গ্রেপ্তার করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

ইবির আবাসিক হলে অপটিক্যাল ফাইবার স্থাপন শুরু, উদ্বোধন করলেন উপাচার্য

যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান