ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

বক্স অফিসে সুপার হিট হাউজফুল ৫

আমার বার্তা অনলাইন:
১৪ জুন ২০২৫, ১২:২৯
আপডেট  : ১৪ জুন ২০২৫, ১২:৩৫

‘হাউজফুল’ সিনেমার ফ্র্যাঞ্চাইজির কমেডি ড্রামা ‘হাউজফুল ৫’ দেখে দর্শকরা বেশ প্রশংসা করছেন। তারকাবহুল এ সিনেমা গত ৬ জুন মুক্তি পেয়েছে।

এতে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন এবং রীতেশ দেশমুখ মূল চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় তারকাদের অভিনয়ই শুধু নয়, এর গল্পও দর্শকদের ভালো লেগেছে।

গত (১৩ জুন) সিনেমাটি মুক্তির সাত দিন পার করেছে। এখন ‘হাউজফুল ৫’র বৃহস্পতিবারের (১২ জুনের) আয় সম্পর্কে জানা গেছে।

সপ্তাহ শেষেই নয়, ‘হাউজফুল ৫’ সপ্তাহের অন্যান্য দিনগুলোতেও দারুণ আয় করছে। ‘হাউজফুল ৫’ উদ্বোধনী দিনে ২৪ কোটি রুপি দিয়ে যাত্রা শুরু করেছিল।

‘স্যাকনিল্ক’র প্রাথমিক তথ্য অনুসারে, ‘হাউজফুল ৫’ সপ্তম দিনে ঘরোয়া বক্স অফিসে ৬.৭৫ কোটি রুপি আয় করেছে। বর্তমানে সিনেমার মোট আয় ১২৭.০০ কোটি রুপির কাছাকাছি। আশা করা যায় শুক্রবার থেকে এর কালেকশন আরও বাড়বে। এবং শনি ও রোববারে আবারও রেকর্ড আয় করবে বলে ধারণা করা যাচ্ছে।

‘হাউজফুল ৫’ সিনেমাটি মুক্তির পর থেকে প্রতিদিন কত আয় করেছে তা জেনে নেওয়া যাক- শুক্রবার উদ্বোধনী দিন আয় করেছে ২৪ কোটি রুপি। শনিবার আয় করেছে ৩১ কোটি রুপি। রোববার আয় করেছে ৩২ কোটি রুপি। সোমবার ১৩ কোটি রুপি। মঙ্গলবার ১১.২৫ কোটি রুপি। বুধবার আয় করেছে ৮.৫ কোটি রুপি। বৃহস্পতিবার আয় করেছে ৬.৭৫ কোটি রুপি।

‘হাউজফুল ৫’ সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা, চিত্রাঙ্গদা সিং, ডিনো মরিয়া এবং নার্গিস ফাখরির মতো তারকারা রয়েছেন।

আমার বার্তা/এল/এমই

সব পোস্ট ডিলিট, সত্যিই কি অভিনয় ছাড়ছেন রামশা?

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী রামশা খান ও অভিনেতা খুশাল খানের বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে

কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তামান্না ভাটিয়ার

বর্তমান সময়ে দক্ষিণী সিনেমার গ্ল্যামার গার্ল তামান্না ভাটিয়ার জনপ্রিয়তা তুঙ্গে। খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে

কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

মার্কিন পপ সুপারস্টার কেটি পেরির বিরুদ্ধে এবার যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি

আমার কম কাজ করলেও চলে: স্পর্শিয়া

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। পর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও ক্যারিয়ারের শুরু থেকেই কাজের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

বাজারে অকটেন সরবরাহ ২৫% বাড়ানোর পরিকল্পনা বিপিসির

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: ফখরুল

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টির আভাস

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: প্রতিমন্ত্রী

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার