ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

১৫ জুলাই সাগরকন্যা কুয়াকাটায় ৩ দিনব্যাপী ট্যুরিজম ফেস্টিভ্যাল

মোকলেসুর রহমান মাহারুক:
১০ জুলাই ২০২৫, ১১:৪৪

গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে কুয়াকাটায় আগামী ১৪ থেকে ১৬ জুলাই ৩ দিনব্যাপী পর্যটন উৎসব, পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা, ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগ্রহী পর্যটকগণ এ উৎসবে অংশগ্রহণ করতে পারবেন।

ট্যুরিজম ফেস্টিভ্যাল এর অনুষ্ঠান সূচীতে ১৪ জুলাই বিকালে কুয়াকাটা গেস্ট হাউস এ কুয়াকাটার বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়, কবি হাসনাইন সাজ্জাদীর কবিতা পাঠ ও চা-চক্র।

১৫ জুলাই সকালে কুয়াকাটা বীচ ভ্রমন, শুটকি পল্লী, ঝাউবন, লাল কাঁকড়ার চর ভ্রমণ, বিকাল ৫টায় হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে “পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা” শীর্ষক আলোচনা, জামিউর রহমান লেমন নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী, ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৬ জুলাই সকালে কুয়াকাটায় সুর্যোদয় অবলোকন, সকাল ১১টায় নৌযানে সুন্দরবন (ফাতরার বন) ভ্রমন, গঙ্গামতির জঙ্গল, রাখাইন পল্লী, বৌদ্ধ বিহার ভ্রমণ, সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্র সৈকতে সুর্যাস্ত অবলোকন।

কুয়াকাটা ট্যুরিজম ফেস্টিভ্যাল উপলক্ষে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফকে চেয়ারম্যান, গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক হাফিজ রহমানকে সদস্য সচিব করে উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

আগ্রহী পর্যটকগণ সহজ প্যাকেজে ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারবেন।

সহযোগিতায়:

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক লায়ন শাহ নেওয়াজ (চেয়ারম্যান)

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইঞ্জিনিয়ার অর্ক হাসান (কো-চেয়ারম্যান)

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক বেলাল আহমেদ (নির্বাহী চেয়ারম্যান)

সালাম মাহমুদ, মহাসচিব ও দৈনিক গণকণ্ঠ’র নির্বাহী সম্পাদক

যোগাযোগ:

হাফিজ রহমান সিনিয়র রিপোর্টার (দৈনিক আমার বার্তা)

অর্থ সম্পাদক, গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন

মোবাইল: +88 01829993031

নিবন্ধন: অংশগ্রহণে আগ্রহী পর্যটকবৃন্দকে আগামী ১০ জুলাইয়ের মধ্যে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।

আমার বার্তা/জেএইচ

‘দেরিতে বাড়ি ফিরলে মা-বাবা কথা বলে না’

ওপার বাংলার অভিনেত্রী তৃণা সাহা। পর্দায় তার হাসি-কান্না আর সাবলীল অভিনয় জয় করেছেদর্শকের মন। দীর্ঘ

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের গুলি

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। এবার ‘প্রিন্স’ সিনেমার টিজারে

এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত: পিয়া জান্নাতুল

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনী

নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনীর জন্মদিন আজ (১১ মার্চ)। সুরেলা কণ্ঠ, আবেগঘন পরিবেশনা এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ