ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ডিপজলের জমি দখলের অভিযোগ

আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৫, ১৩:৪১

চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের কল্যাণপুরস্থ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। তার জমিতে তিনি নাভানা সিএনজি কনভার্শন সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন। গত ৩০ জুলাই আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমান এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন ব্যক্তি নাভানা সিএনজি-তে জোরপূর্বক প্রবেশ করে প্রতিষ্ঠানটি সাইনবোর্ড ভেঙে ফেলে এবং তাদের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করার চেষ্টা চালায় বলে অভিযোগ করে জানান ডিপজলের পক্ষ থেকে তার ম্যানেজার মো. আব্দুল গণি। এ নিয়ে গত ৩০ জুলাই তিনি দারুস সালাম থানায় একটি জিডি করেছেন। জিডি নং-১৭৮। এদিকে, ডিপজল গত ৪ আগস্ট ঐদিনের একটি ভিডিও ও জিডির কপি তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, আমরা অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, আজিজুর রহমান টাইগার, দিলশাদ, সাইদুর রহমান এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন ব্যক্তি আমাদের ভাড়াকৃত প্রতিষ্ঠান নাভানা সিএনজি-তে জোরপূর্বক প্রবেশ করে আমাদের স্থাপিত সাইনবোর্ড ভেঙে ফেলে এবং তাদের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করার অপচেষ্টা চালায়। এ সময় তারা আমাদের কর্মচারীদেরকে মারধর করে ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি প্রদান করে। তাদের এই কার্যক্রম সম্পূর্ণভাবে বেআইনি, জবরদখলমূলক এবং আমাদের শান্তিপূর্ণ ব্যবসা পরিচালনায় গুরুতর বিঘ্ন সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে, অবিলম্বে এ ধরনের জোরপূর্বক অবৈধ দখল প্রচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা আইন ও প্রশাসনের প্রতি আস্থা রাখি এবং আশাবাদী যে, ন্যায়বিচার নিশ্চিত করা হবে। এদিকে, চলচ্চিত্রাঙ্গণের শিল্পী, নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীরা বলেছেন, গত কয়েক মাস ধরে একটি চক্র ডিপজলকে মামলা-মোকদ্দমা দিয়ে নানাভাবে হয়রানি করছে। ডিপজল বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক। নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির একজন কার্যনির্বাহী সদস্য বলেন, 'ডিপজল চলচ্চিত্রের অকৃত্রিম বন্ধু। তিনি চলচ্চিত্রাঙ্গণের সর্বস্তরের সদস্যদের সুখে-দুঃখে পাশে দাঁড়ান। একটি কুচক্রী মহল তাকে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এখন তার জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের পাঁয়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।' নাম প্রকাশে অনিচ্ছুক, চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রবীণ সদস্য বলেন, 'সিনেমার উন্নয়নে এবং গতিশীল রাখতে ডিপজল সবসময়ই উদ্যোগ নিয়ে থাকেন। একের পর এক সিনেমা নির্মাণ করেন। এতে চলচ্চিত্রাঙ্গণের শিল্পী-কলাকুশলীসহ টেকনিশিয়ানদের উপার্জনের ব্যবস্থা হয়। এমতাবস্থায়, তাকে হয়রানি করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। তার জমি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে জোরপূর্বক দখলের অপচেষ্টা করছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যে চক্র তাকে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ডিপজলকে হয়রানি করা থেকে মুক্ত করা হোক।'

Real

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু