ই-পেপার রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩

ধনুষের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন ম্রুণাল

আমার বার্তা অনলাইন:
০৭ আগস্ট ২০২৫, ১৮:২৯

দক্ষিণী সুপারস্টার ধানুশ ও বলিউডের উঠতি লাবণ্যময়ী অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, এই দুই তারকার ‘সম্ভাব্য সম্পর্ক’ নিয়ে ইতিমধ্যেই সরগরম নেট দুনিয়া। রোমাঞ্চ আর রহস্যে ঘেরা এই গুঞ্জনের মাঝে এবার যেন নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী নিজেই।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক হেঁয়ালিপূর্ণ ভিডিও পোস্টে তিনি প্রেমে পড়া নিয়ে যা বললেন, তা যেন আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ভক্ত মহলে। মুখে কিছু না বললেও চোখে-মুখে ধরা পড়ল অন্যরকম এক অনুভূতির ছায়া, তাহলে কি প্রেমে জড়িয়েই পড়েছেন এই অভিনেত্রী?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ম্রুণাল তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘আপাতত আমার পুরো নজর রয়েছে আমার ক্যারিয়ারে। অন্য কিছু ভাবার সময় নেই। আর কিছু ব্যক্তিগত ব্যাপারও রয়েছে, যা কিনা আপাতত ব্যক্তিগতই রাখতে চাই। কারণ, এখনও তা প্রকাশ করার মতো সময় আসেনি। এখন আমার কেরিয়ারটাই মুখ্য। তাই এ ব্যাপারেই কথা বলতে চাই।‘

তবে, ম্রুণালের এই মন্তব্য ঘিরে এবার নতুন করে গুঞ্জনের সন্ধান পেয়েছেন নিন্দুকরা। অনেকেই মনে করছেন, তার ব্যক্তিগত বিষয়টিই হল, ধানুশের সঙ্গে প্রেম।

তবে কীভাবে রটল এই গোপন প্রেমের গল্প?

জানা যায়, সম্প্রতি ম্রুণালের তারকাখচিত জন্মদিনে হাজির হয়েছিলেন ধানুশ। আর সেখানেই এই নায়ককে, ম্রুণালের সঙ্গে হাত ধরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। আর তা থেকেই রটেছে এই প্রেমের খবর। তবে এখানেই শেষ নয়, অভিনেত্রীর সন অফ সর্দার ২-এর প্রিমিয়ারেও মুম্বাই পৌঁছে ছিলেন ধানুশ। দক্ষিণী নায়কের এসব দেখেই গুঞ্জনপাড়া মনে করছে, ধানুশ আর ম্রুণাল দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ হয় ধনুশের। দীর্ঘ ১৮ বছর তারা বিবাহিত ছিলেন। এই বিচ্ছেদের পরই এবার নতুন সম্পর্কে ধনুশ।

আমার বার্তা/এমই

আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন: বিপাশা হায়াত

জনপ্রিয় তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। তাদের দাম্পত্য জীবনের বয়স এখন ২৫ বছরেরও

কেউ কি আছেন যারা জীবনেও ঢাকা আসেন নাই: তাসনিয়া ফারিণ

এক দশকের অভিনয়জীবনে ছোট পর্দা, বড় পর্দা ও ওটিটি-সব মাধ্যমেই নিজের অবস্থান শক্ত করেছেন জনপ্রিয়

নতুন চরিত্রে ব্যতিক্রম লুকে কেয়া পায়েল

প্রথম দেখায় কেউ চিনতে গেলে নির্ঘাত বেগ পাবেন! উস্কোখুস্কো চুল, পরনে ময়লা পোশাক আর মুখভর্তি

এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বলে তোপ কঙ্গনার

ইন্ডাস্ট্রিতে নিজের কাজ কমার পেছনে ধর্মীয় বিভাজন ও রাজনীতির প্রভাবকে দায়ী করেছিলেন সংগীতশিল্পী এ আর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত, কে সেই ভেনেজুয়েলার ‘মীরজাফর’?

চট্টগ্রামের চান্দগাঁও এ স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

হজযাত্রীদের টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

চট্টগ্রামে হত্যা মামলায় কিশোর গ্যাং ফাইতন গ্রুপের সদস্য গ্রেপ্তার

গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ারের শেষ দিন আজ

পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫

কারাগারে গ্যাং লিডারের বিশেষ সুবিধার দাবিতে ৪৬ কর্মীকে জিম্মি

শেখ হাসিনা, টিউলিপ ও ববিসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

মালয়েশিয়ায় ইকবাল সিন্ডিকেট নির্মূল, বন্দিদশা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার

কয়রায় অবৈধ কালভার্ট নির্মাণে লোনা পানির আগ্রাসন, চরম ক্ষতির মুখে কৃষি ও জনজীবন

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পর এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

গ্রিনল্যান্ড না পেলে ইউরোপের ৮ দেশের ওপর আরও শুল্ক: ডোনাল্ড ট্রাম্প

ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষে নিহত ১ জন

ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে ১৩৪ বিলিয়ন ডলার দাবি: ইলন মাস্ক

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা

ইসি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে: ছাত্রদল

সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থের প্রকাশনা উৎসব