ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

পুরুষদের প্রতি তামান্নার অনুরোধ

আমার বার্তা অনলাইন:
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮

জীবনে সফলতার জন্য বন্ধুত্বের গুরুত্ব অনেক। এবার সেই বন্ধুত্ব নিয়েই দারুণ অনুরোধ জানালেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন ওয়েব সিরিজ ‘ডু ইউ ওয়ানা পার্টনার’র ট্রেলার অনুষ্ঠানে পুরুষদের প্রতি অনুরোধ জানান অভিনেত্রী।

মুম্বাইয়ের ওরলির স্নোবল স্টুডিওতে বলা তামান্নার সে অনুরোধ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মঞ্চে কী বলেছিলেন অভিনেত্রী জানেন?

অনুষ্ঠানে তামান্না বলেন,

‘ডু ইউ ওয়ানা পার্টনার’ দুই নারী উদ্যোক্তার গল্প। সে সঙ্গে দুই বান্ধবীর গল্পও। স্বপ্নবাজ দুই নারীর গল্প। যারা কঠিন সংগ্রাম পার করে স্বপ্নকে বাস্তবে পরিণত করে।

তামান্না আরও বলেন,

জীবনে সফল হওয়ার ক্ষেত্রে আমি একটা বিষয়কে বেশি জোর দিই। সেটা হলো পাশে থাকা। অনেকেই বলেন, পুরুষের জীবনের সফলতার পেছনে থাকে নারীর অবদান। একইভাবে আমি বলতে চাই, একজন নারীর জীবনে সফলতার ক্ষেত্রেও পুরুষের অবদান থাকে।

এ অভিনেত্রী বলেন,

আজ আমি এতো সফল তার পেছনে আমার বাবা আর ভাইয়ের অবদান অনেক। তাদের মতো সুন্দর মননের পুরুষ আমার জীবনে আছেন বলেই, আমার স্বপ্নে তাদের পাশে পেয়েছি বলেই আমি সামনে এগোতে পেরেছি।

এরপর এ নায়িকা পুরুষের প্রতি অনুরোধ করে বলেন,

তাই আমি সব পুরুষকে বলতে চাই, তারা যেন তাদের ঘরের মেয়েদের পাশে দাঁড়ান, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, তাদের স্বপ্ন পূরণের সাহস জোগান। তাহলেই স্বপ্নবাজ নারীরা তাদের সফলতার শীর্ষে পৌঁছাতে পারবে।

প্রসঙ্গত, ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ সিরিজটি পরিচালনা করেছেন কলিন ডি’কুনহা ও অর্চিত কুমার। আগামী ১২ সেপ্টেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম হবে নতুন এ সিরিজ।

আমার বার্তা/এল/এমই

বিরতি ভেঙ্গে দশ নাটক নিয়ে ফিরেছেন নির্মাতা আব্দুল্লাহ আল মামুন

বিরতি ভেঙ্গে দশ নাটক নিয়ে ফিরেছেন ব্যতিক্রমী নির্মাতা আব্দুল্লাহ আল মামুন। বরাবরের মত এবারও আস্থা

এবার নির্বাচনে ভোট দিতে পারছেন না যেসব তারকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। সব জায়গার মতো শোবিজ অঙ্গনেও চলছে

চঞ্চল-প্রবীর জুটির সাথে কাজ করে আপ্লুত তটিনী

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

গত এক বছরে সম্পদ বেড়েছে তিশার

প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা